সাপ্তাহিক লকডাউন: শুনশান ধর্মতলা থেকে পার্ক সার্কাস মোড়, চলছে নাকা চেকিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Aug 2020 07:45 AM (IST)

ধর্মতলা, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, পার্ক সার্কাসের মতো গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তা আজ সকাল থেকেই শুনশান। রাস্তায় মোতায়েন পুলিশকর্মীরা। হাতে গোনা দু’একটি গাড়ি চলাচল করছে। গাড়ি থামিয়ে বাইরে বার হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ কর্মীরা।