ফের রেকর্ড! রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৮৯ জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2020 09:30 PM (IST)

দৈনিক সংক্রমণে ফের রেকর্ড! রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৮৯ জন| মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪২৭ জন, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার| গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২০ জনের| শুধু মাত্র কলকাতাতেই সংক্রমণের শিকার প্রায় ১১ হাজার| গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৪২৫ জন|