West Bengal Election 201: 'সিবিআই দেখিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না', অভিষেকের স্ত্রীকে নোটিস সিবিআই নোটিশ প্রসঙ্গে সৌগত রায়

কয়লাকাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রীকে নোটিস। আজই অভিষেকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বাড়িতে নেই অভিষেকের স্ত্রী, জানানো হয় বাড়ির তরফে। মোবাইল ফোনের নম্বর দিলেন সিবিআই (CBI) আধিকারিকরা। বাড়ি ফিরলেই ফোন করতে বলা হয়েছে রুজিরাকে। সিআরপিসি-র ১৬০ নম্বর ধারায় নোটিস। সাক্ষী হিসেবে রুজিরাকে  (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আজই বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস, খবর সিবিআই সূত্রে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, 'অভিষেকের স্ত্রী নোটিশ পেয়েছেন, বিজেপি এমন করবে তা জানা ছিল। ভয় দেখানোর চেষ্টার করছে বিজেপি। এইসব করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola