West Bengal Election 2021: ভাটপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে কলেজ পড়ুয়ার মৃত্যু

ভোটের পরেও জগদ্দল বিধানসভায় (Jagaddal Assembly Constituency) অব্যাহত হিংসা। দুষ্কৃতীদের ছোড়া বোমায় কলেজ ছাত্রের মৃত্যু। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বোমাবাজির আওয়াজ পেয়ে ২০ বছর বয়সী ওই কলেজ ছাত্র দেখতে যায় কোথায় বোমাবাজি হচ্ছে। তখন তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে দাবি স্থানীয়দের। এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই কলেজ ছাত্র। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola