West Bengal Election 2021: হামলার পরই Y+ ক্যাটিগরির নিরাপত্তা অশোক দিন্দাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2021 11:13 AM (IST)

এবার অশোক দিন্দাকে (Ashok Dinda) দেওয়া হল ওয়াই প্লাস (Y+) ক্যাটিগরির নিরাপত্তা। মঙ্গলবার তাঁর গাড়িতে হামলার পরই বাড়ল নিরাপত্তা। ইটের আঘাতে পিঠে চোট, দাবি করেছেন দিন্দা। আজ থেকেই ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পাবেন ময়নার (Moyna) এই বিজেপি প্রার্থী। তাঁর নিরাপত্তায় থাকবেন ২০ জন সিআরপিএফ (CRPF) জওয়ান। থাকবে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম।