West Bengal Election 2021: পরীক্ষা না করেই 'কোভিড নেগেটিভ সার্টিফিকেট'! হাওড়ায় কাউন্টিং এজেন্টদের টেস্ট ঘিরে বিশৃঙ্খলা

হাওড়ায় ভোট কাউন্টিং এজেন্টদের র‍্যাপিড টেস্ট ঘিরে বিশৃঙ্খলা। পরীক্ষা না করেই কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে। হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে এই কোভিড টেস্টের আয়োজন করা হয়। অভিযোগ অস্বীকার করেছেন সিএমওএইচ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সামাজিক দূরত্ব মানা হয়নি। হুড়োহুড়ির জেরে অসুস্থ হয়ে যান কয়েকজন স্বাস্থ্যকর্মী। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। তারাও ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। একসঙ্গে বহু মানুষ জড়ো হয়ে যাওয়ায় সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola