West Bengal Election 2021: ফল ঘোষণার ২ দিন আগে হাড়োয়া থেকে ৪টি ও শাসন থেকে উদ্ধার ১৫টি তাজা বোমা

বিধানসভা ভোটের ফল ঘোষণার দুদিন আগে হাড়োয়া থেকে উদ্ধার হল চারটি তাজা বোমা। ঘটনায় গ্রেফতার আইএসএফ (ISF) নেতা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় আইএসএফ নেতা শেখ মইদুলকে। নির্বাচনে হারবে জেনে এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য বোমা মজুত করছে আইএসএফ, অভিযোগ তৃণমূলের (TMC)। আইএসএফের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। অন্যদিকে শাসন থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola