West Bengal Election 2021: করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বেঠক, রাজ্যে আগামীকালের প্রচার সভা বাতিল মোদির

বাংলায় আগামীকালের প্রচারসভা (Rally) বাতিল নরেন্দ্র মোদির (Narendra Modi)। করোনা (Corona) পরিস্থিতির কথা পর্যালোচনা করার জন্য আগামীকাল উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্যই সভা বাতিল করলেন তিনি। বাংলা সফর বাতিল করার কথা ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, দেশের ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্ত ৩ লক্ষের বেশি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। নোটিসে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের আগামী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola