West Bengal Election 2021: 'আমি একাই একশো, জনসংযোগে আগেই মুকুল রায়কে হারিয়ে দিয়েছি', প্রত্যয়ী কৌশানী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2021 11:25 AM (IST)

৬ষ্ঠ দফায় ভোট গ্রহণ চলছে কৃষ্ণনগর (Krishnanagar) উত্তর কেন্দ্রে। এলাকার ভোটগ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখছেন তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। বিভিন্ন বুথে ঘুরে দেখছেন তিনি। কৌশানী বলেন, ‘আমার জয় নিয়ে আমি আশাবাদী। জনসংযোগে আগেই মুকুল রায়কে (Mukul Roy) হারিয়ে দিয়েছি। দিদিই (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমি একাই একশো। কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিরাপত্তা দিতে এসেছে। তাদের উপর ভরসা আছে।’