Cyclone Yaas: ২৪ তারিখের পর সিরিয়াস সাইক্লোনের আকার নিতে পারে ইয়াস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, আজই বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ। সোমবার সেই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সোমবার থেকেই ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। রাজ্যে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট। সেইদিন থেকেই শুরু হবে বৃষ্টি। এরপর বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। ২৫ তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। ২৬ তারিখ থেকে হবে ভারী বৃষ্টি। ২৩ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৪ তারিখের পর ঝড় চেহারা নেবে সিরিয়াস সাইক্লোনের। ২৫ তারিখ ৭০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া।  পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ে আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বড় আকারের ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার আশঙ্কা রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola