Kashmir News: সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী কোন দেশ ? ভারত না পাকিস্তান? দেখুন

ABP Ananda Live: ভারতীয় সেনাবাহিনীতে জওয়ানের সংখ্য়া ১৪ লক্ষ ৫৫ হাজার ৫৫০। উল্টোদিকে পাকিস্তানে সেনা জওয়ানের সংখ্য়া ৬ লক্ষ ৫৪ হাজার। ভারতীয় সেনার হাতে ৪ হাজার ২০১টি ট্য়াঙ্ক রয়েছে। পাক সেনার হাতে ট্য়াঙ্কের সংখ্য়া ২ হাজার ৬২৭, অর্থাৎ প্রায় অর্ধেক। ভারতের হাতে যুদ্ধবিমানের সংখ্য়া ২ হাজার ২২৯। পাকিস্তানের হাতে রয়েছে ১ হাজার ৩৯৯টি যুদ্ধ বিমান। ভারতের হাতে যেখানে ৫১৩টি ফাইটার জেট রয়েছে সেখানে পাকিস্তানের হাতে ফাইটার জেটের সংখ্য়া ৩২৮। ভারতীয় বায়ুসেনার হাতে ৮৯৯টি ফাইটার হেলিকপ্টার রয়েছে। আর পাক বায়ুসেনার হাতে ফাইটার হেলিকপ্টারের সংখ্য়া ৩৭৩।ভারতের হাতে যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ আছে। পাকিস্তানের নেই।ভারতের পরমাণু অস্ত্রবহনকারী সাবমেরিন আছে ২টি।পাকিস্তানের একটিও নেই।'

আরও খবর...

জাতীয় স্বার্থে প্রস্তুত ভারতের নৌবাহিনী। এদিন একাধিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল সফলভাবে। মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-সারফেস ক্রুজ মিসাইল নিক্ষেপের একাধিক দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করেছে নৌবাহিনী। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ছিল কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি এবং ক্রিভাক-ক্লাস ফ্রিগেট। আরব সাগরে ব্রহ্মস-এর গর্জন শোনা গেল। এককথায়, পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিতে তৈরি ভারত। আরব সাগরে এভাবেই শক্তি প্রদর্শন করল ভারতীয় নৌ-সেনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola