✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Jagdeep Dhankhar: মেয়াদ শেষ করব বলেও কেন ধনকড়ের ইস্তফা? ABP Ananda LIVE

ABP Ananda  |  23 Jul 2025 08:19 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: অনুগত থেকে ব্রাত্য়? উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের রহস্য়ময় ইস্তফার পর, এই প্রশ্নই জোরাল হচ্ছে বিভিন্ন মহলে। সূত্রের দাবি, মোদি সরকারের সঙ্গে সংঘাতের জেরে এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। যদিও, রাজ্য়সভার চেয়ারম্য়ান হিসেবে জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বারবার যে অভিযোগ উঠেছে, তা হল--- বিজেপির সুরে সুর মিলিয়ে অধিবেশন চালানো। ২০২৩ সালের অগাস্টে, বিরোধীরা যখন দাবি করছে, মণিপুর ইস্য়ুতে প্রধানমন্ত্রীকে রাজ্য়সভায় বক্তব্য় রাখতে হবে, তখন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বিরোধীদের বলে দিয়েছিলেন--- "আমি প্রধানমন্ত্রীকে রাজ্য়সভায় আসতে বলব না, বলতে পারবও না। এটা প্রধানমন্ত্রীর ব্য়াপার।" ২০২৩ সালেরই ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয় ১৪৬ জন বিরোধী সাংসদকে! যার মধ্য়ে রাজ্য়সভা থেকে সাসপেন্ড করা হয় ৪৬ জনকে! সেই সময় রাজ্য়সভার চেয়ারম্য়ানের চেয়ারে ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়! ভারতীয় সংসদের ইতিহাসে তিনিই একমাত্র উপরাষ্ট্রপতি, যাঁকে সরাতে ২০২৪ সালের ডিসেম্বরে বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছিলেন। এখন তাঁর ইস্তফা ঘিরে নানা প্রশ্ন উঠছে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বলছেন--- "কর্তব্য়ের প্রতি নিষ্ঠা রাখা উচিত। সংবিধানকে সবার ওপরে রেখে কাজ করা উচিত। অন্য়দের খুশি করার চেষ্টার ফল কী হয়, সেটা সবাই দেখছে।" সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিমের বক্তব্য়--- "এটাকে বলে More loyal than the king... তিনি অনেক বেশি RSS, অনেক বেশি বিজেপি, এটা প্রমাণ করার জন্য় অনেক বাড়তি কথা বলছিলেন। যতটা RSS, বিজেপি এখনও বলেনি। বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে, তাতে অনেক কিছু গোপন আছে।" যদিও, বিজেপির রাজ্য়সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলছেন--- "রাজ্য়সভার চেয়ারম্য়ান হিসেবে তাঁর ভূমিকা সকলেই জানেন। বিরোধিতার জন্য় বিরোধিতা, এর মধ্য়েও কোনও রাজনীতি খোঁজা, কাঙ্খিত নয়।"

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Jagdeep Dhankhar: মেয়াদ শেষ করব বলেও কেন ধনকড়ের ইস্তফা? ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.