Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

সিঙ্গুরে ফিরবে শিল্প? পালাবদলের পর থেকেই সিঙ্গুর 'ভোলবদলের' আশ্বাস জুগিয়েছে বিজেপি। কখনও দলের রাজ্য সভাপতি, কখনও খোদ মুখ্যমন্ত্রী। এবার আবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে শোনা গেল সিঙ্গুরে 'শিল্প ফেরানোর' বার্তা। তৈরি হবে ট্রাক কারখানা, গড়বে অশোক লেল্যান্ড। আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার। চোখের সামনের 'নতুন সকাল' দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
আরও খবর : কোন পথে ব্রাত্য?
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজনীতির কানাগলি থেকে নিজেকে কার্যত সরিয়ে নিয়েছেন তিনি। তাঁর দল যখন নানা ভাগে বিভক্ত, সেই সময় ঠিক কোন পথে রয়েছেন ব্রাত্য? প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথায়, "প্রশ্ন হওয়া উচিত, আমি এখন রাজনীতি করব কিনা। আমি এখন কোনও দলে নেই। আমার প্রাক্তন দল ভেঙে এখন তিনটি দল হয়েছে। ওই দলটাই তো নেই, নামটাই তো নেই! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এখন নেই তো!" শুধু তাই নয়, তৃণমূলের হারে যে তিনি একটুকুও কষ্ট পাননি সেই কথাও স্বীকার করেছেন ব্রাত্য বসু। তাঁর কথায়, "প্রথম চার-পাঁচদিন তেড়ে ঘুমালাম আমি। আমার মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। আমার যে খুব কষ্ট হচ্ছিল, তা কিন্তু নয়। মনে হচ্ছিল, রিলিভড। এখন যেটা মনে হয়, আমার একটা এলাকা ছিল, নেই। অফিস ছিল, নেই।" যদিও ব্রাত্য বসুর এমন অকপট স্বীকারোক্তি ভাল চোখে দেখছে না মমতা তৃণমূল। কুণাল ঘোষের কথায়, "ওনাকে দল তিন তিন বার মন্ত্রিত্ব দিয়েছে। এই সময় যাঁরা পালিয়ে গেল, মানুষ তাঁদের ভাল ভাবে নিচ্ছেন না। সেই তালিকায় ব্রাত্যর নাম আমি দেখতে চাই না।"