Abhishek Banerjee: '২ মাসের মধ্যে ১ লক্ষ লোক নিয়ে ফের জমায়েত করব',হুঙ্কার অভিষেকের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'আমরা নৈরাজ্য তৈরি করতে আসিনি দিল্লিতে, মন্ত্রীর টেবিলে ৫০ লক্ষ চিঠি পৌঁছে দেব'। '৪০ জনকে নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে টেবিলে বঞ্চিত মানুষদের চিঠি পৌঁছে দেব'। 'জোর করে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র'। 'আমাদের একজনও মন্ত্রী-সাংসদ-কর্মীর গায়ে যদি হাত পড়ে...'। 'মনে রাখবেন, বিজেপির নেতা, কেন্দ্রের প্রতিনিধিদেরও বাংলায় থাকতে হয়'। 'আপনারা যে ভাষা বুঝবেন, সেই ভাষাতেই জবাব দেওয়া হবে'। 'যদি কারও গায়ে হাত পড়ে, ধমকায়-চমকায়, তাহলে আমাকে জানান'। 'কেন্দ্র যদি বাংলার বকেয়া না মেটায়, দিল্লির মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি'। 'এখন ৫ হাজার লোক নিয়ে এসেছি, ২ মাসের মধ্যে ১ লক্ষ লোক নিয়ে ফের জমায়েত করব দিল্লিতে'। যন্তরমন্তরের ধর্না মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বাংলার মানুষের টাকা আটকে সাড়ে ৮ হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনেছেন নরেন্দ্র মোদি'। 'বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র'। '২ বছরে বাংলাকে আবাস ও ১০০ দিনের কাজের এক পয়সাও দেয়নি কেন্দ্র'। 'যদি কেউ বলেন, এই ২ বছরে বাংলাকে টাকা দিয়েছে কেন্দ্র, তাহলে হিসাব দিন'। 'হিসাব দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব' 'অনুরাগ ঠাকুরকে দিয়ে রবীন্দ্র ঠাকুরের মাটির লোককে আটকাবে?' 'দুর্নীতি হলে, কেন এফআইআর করেননি আপনাদের নেতারা'। 'কত টাকার দুর্নীতি হয়েছে, কে করেছে বলুন'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola