Earthquake in Japan: জাপানে তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২
ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। আজ স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬.০৯ মিনিটে মিয়াগি প্রদেশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। ইশিনোমাকি শহর থেকে পূর্বদিকে ৩৪ কিলোমিটার দূরে ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে কম্পন হয়। এই কম্পনের জেরে জাপানের রাজধানী টোকিওর সব বাড়িঘরও কেঁপে ওঠে। জারি হয় সুনামি-সতর্কতা। তবে সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায় সুনামি-সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
Tags :
ABP Ananda Earthquake Japan ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Earthquake In Japan