Corona Updates: করোনার নতুন তিন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কমাতে হবে টিকার ব্যবধান, জানাল ল্যানসেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2021 08:01 PM (IST)

করোনার নতুন তিন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কমাতে হবে টিকার ব্যবধান। দুটি ডোজের ব্যবধান না কমালে নতুন প্রজাতিকে রোখা সম্ভব নয়। প্রয়োজনে দিতে হতে পারে বুস্টার ডোজ। সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটের নতুন গবেষণায় এই তথ্য উল্লেখ করা হয়েছে। করোনা ভ্যাকসিন ফাইজারের উপর করা ল্যানসেটের গবেষণায় প্রকাশিত হয়েছে এই তথ্য। ব্রিটেনে টিকা-ব্যবধান ১২ সপ্তাহ থেকে কমিয়ে ৮-৮ সপ্তাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার নতুন তিন প্রজাতি আলফা, ডেলটা ও বিটা।