Twitter : জ্যাক ডরসের ইস্তফা, ট্যুইটারের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল | Bangla News

হঠাৎ ট্যুইটারের সিইও জ্যাক ডরসের ইস্তফা। ট্যুইটারের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। ট্যুইটারেই সিইও-র পদে ইস্তফা ঘোষণা জ্যাকের। ‘ট্যুইটারের সহ প্রতিষ্ঠাতা থেকে সংস্থার সিইও। ১৬ বছর ট্যুইটারের সঙ্গে যুক্ত থাকার পরে এবার বিদায়ের পালা’, ট্যুইটারের সিইও-র পদে ইস্তফা দিয়ে জানালেন জ্যাক ডরসে। বর্তমানে ট্যুইটারের চিফ টেকনোলজি অফিসার পরাগ আগরওয়াল। বম্বে আইআইটি, পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করেন পরাগ। ‘আমি সম্মানিত’, ট্যুইটারেরই জানালেন পরাগ আগরওয়াল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola