CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দিঘা : তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, "কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। এই রকম ঘটনা ঘটলে পুলিশ-প্রশাসনকে জানাবেন।"
আরও খবর : বাজি পোড়ানো নিয়ে বামেদের নিশানা
দীপাবলির রাতে শব্দদানবের জেরে যন্ত্রপাতি হাতে পথে নামলেন সবুজ মঞ্চের সদস্যরা। কোথাও কোথাও অতিরিক্ত মাত্রায় বাজি ফাটানো নিয়ে উঠল অভিযোগ। সেই মর্মেই বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর। তাঁর সাফ কথা, "বাজি নিয়ে কমিউনিস্টরা বেশি অভিযোগ জানিয়েছে। রাত ১০টার পর কোথাও কোথাও বাজি ফেটেছে, পুলিশ ব্যবস্থা করেছে। পরিবেশদূষণ হোক চাই না, কিন্তু মানুষ একটু আনন্দ করবে তাতে অসুবিধা কেন? সনাতনের এত জাগরণ হয়েছে, কিছু মানুষের সমস্যা হচ্ছে। এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই।"
কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য। কলকাতায় ধৃত ৫৯২ জন। বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি। ভোররাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার ২০৫ জন। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৩৮৭ জন।