Malda Apple Mango : দেখতে আপেল, স্বাদে আম! মালদায় 'আম-চর্চা'

Continues below advertisement

মালদা : দেখতে একেবারে কাশ্মীরি আপেল... কিন্তু এক কামড় দিলেই বুঝবেন, এটা আপেল নয়! এ যে আম! মালদায় নজর কেড়েছে এমনই এক অভিনব আম—'অ্যাপেল ম্যাঙ্গো'। সোশ্যাল মিডিয়াতেও যার ছবি দেখে অনেকেই ধন্দে পড়ে যাচ্ছেন! মালদা মানেই হিমসাগর, লক্ষ্মণভোগ, ফজলি। তবে এবার সেই তালিকায় জুড়ছে এক নতুন নাম—অ্যাপেল ম্যাঙ্গো, যাকে অনেকেই রুমানি আম নামেও চেনেন। দেখতে আপেলের মতো হওয়ায় প্রথম দেখায় ভুল হওয়াই স্বাভাবিক। আর সেই কারণেই এই আম এখন চর্চার কেন্দ্রবিন্দু।

মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকে-র ক্যাম্পাসে এই মরশুমে একটি গাছে দারুণ ফলন হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের দাবি, মালদার মাটি ও আবহাওয়ায়ও এই বিশেষ জাতের আম সফলভাবে চাষ করা সম্ভব। এই আমের আরেকটি বড় সুবিধা হল, এর পরিচর্যা সাধারণ আমগাছের মতোই। অতিরিক্ত কোনও যত্নের প্রয়োজন হয় না। তাই নতুন জাত হলেও চাষিদের বাড়তি ঝামেলা নেই। এই কারণেই কৃষি বিজ্ঞান কেন্দ্র এখন অ্যাপেল ম্যাঙ্গো চাষ ও পরিচর্যা নিয়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণও দিচ্ছে। আকারে মাঝারি থেকে বড়, স্বাদে মিষ্টি এবং পুষ্টিগুণেও ভরপুর। এক সময় দক্ষিণ ভারতের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল এই বিশেষ আম। এখন মালদার মাটিতেও মিলছে সাফল্য। তাহলে কি আগামী দিনে হিমসাগর-ফজলির পাশাপাশি 'অ্যাপেল ম্যাঙ্গো'ও হয়ে উঠবে মালদার নতুন পরিচয়? সেই উত্তর দেবে সময়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola