Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'

ABP Ananda  |  12 Nov 2026 05:19 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : মহাসপ্তমীতে বিশিষ্ট অধ্যাপক অমিত ভট্টাচার্য বলেন, 'মহাসপ্তমীর পূণ্যতিথিতে আমরা দেবীর আরাধনায় ব্রতী। সপ্তমী থেকে নবমীকে মহা বলা হয়। যেখানে যে আচারে, যে অনুষ্ঠানে যে ক্রিয়ায় চারটি কর্ম, এক- মহাস্নান, দুই-পুজো, তিন-হোম, আর ৪ নম্বর হল বলিদান। মহাস্নান মানে ভাবার কারণ নেই যে দেবীর স্নান মানে দেবী প্রতিমার অবগাহন নয়। পুরোহিতমশাই দর্পনে সিঁদুর চর্চিত করে, গন্ধপুষ্পে, মনমুকুরে দেবীকে আবাহন করছেন, অবগাহন করাচ্ছেন। পুজো মানেই দেবীং ভূত্বা, দেবীং পূজয়েৎ। আগে নিজেকে শুধরোনোর চেষ্টা করতে হবে। আসনশুদ্ধি, মনের মাধ্যমে সংস্কার হচ্ছে, তারপর ভূতশুদ্ধি, পুষ্পশুদ্ধি (ফুল নিজেই শুদ্ধ), জলশুদ্ধি (এতে কল্পনা করা হয়, আমার এখানে এই এই নদী, যা আমাদের তীর্থ রূপে বয়ে চলেছে, তার জল রয়েছে। এরপর রয়েছে অঙ্গন্যাস। তিনি বিষেশ মুদ্রায় হৃদয়হস্ত স্থাপন করে এবার দেবীকে আরাধনা করবেন, তাঁর চক্ষুদানে উজ্জীবিত হবেন। চক্ষুদান করবেন কীভাবে? প্রথমে ঊর্ধ্বনেত্র, তারপর বাম নেত্র তারপর দক্ষিণ নেত্র। এরপর নবপত্রিকা। যাকে আমরা কলা বউ বলে অভ্যস্থ। কলাগাছে আমরা দেখি হলুদ-শাড়ি, লাল-পাড় পরানো হয়। অথবা লাল-পাড় সাদা শাড়ি পরিয়ে দু'টি বিল্ব সহকারে এক মাতৃমূর্তি। নবপত্রিকা দেবী দুর্গারই প্রতিমূর্তি। তাঁকে মণ্ডপে এনে দেবীর দক্ষিণ পাশে উপবেশন করানো হয়। এরপর চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। আর বলি শুনে আঁতকে ওঠার কোনও কারণ নেই। বলি মানেই যে পশুবলি দিতে হবে, তেমনটা নয়। যেখানে যার যা সাধ্য আছে, আবার অনেক সময় পশুর প্রতিকৃতি করেও আমরা বলি দিতে পারি। যাদৃশী ভাবনা যস্য, সিদ্ধির্ভবতি তাদৃশী। তবে মা মহামায়ার পুজোয় যেন কোনওরকম ঘাটতি না থাকে, বিন্দুমাত্র শৈথিল্য না হয়, সেই জন্য যথাবিধি শাস্ত্রীয় পদ্ধতি যেন লঙ্ঘিত না হয় দেখতে হবে। অশুভ শক্তিকে কোনও ভাবেই নৈতিক দিক থেকে সমর্থন করবেন না। এই ধারণায় উজ্জীবিত হোন, উদবোধিত হোন।'

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • পুজো পরব
  • Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন