Chandrayan 3: ধুলোর ঝড় থামতেই ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে চাঁদের বুকে রোভার প্রজ্ঞান

ABP Ananda  |  24 Aug 2023 11:02 PM (IST)
ABP News

Chandrayan 3: ধুলোর ঝড় থামতেই ল্যান্ডার বিক্রমের পেটের ভিতর থেকে চাঁদের বুকে নামল রোভার প্রজ্ঞান। চন্দ্রবক্ষে পড়ল অশোক স্তম্ভ ও ইসরোর প্রতীকের ছাপ। আগামী ১৪ দিন খুব গুরুত্বপূর্ণ। কারণ, চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। ১৪ দিন পর, চাঁদে নামবে রাত। ফলে যে জায়গায় বিক্রম ও প্রজ্ঞান আছে, সেখানে সূর্যের আলো পৌঁছবে না। আর সৌরশক্তি না মেলায় সাময়িক বিশ্রামে চলে যাবে বিক্রম ও প্রজ্ঞান। বিক্রমকে ছেড়ে প্রজ্ঞান সর্বাধিক ৫০০ মিটার দূরত্ব যেতে পারে। তবে ল্যান্ডার থেকে নামার পরেই চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে তথ্য পাঠানোর কাজ শুরু করেছে প্রজ্ঞান। নড়াচড়া সীমাবদ্ধ হলেও, বিক্রম ও প্রজ্ঞান অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। এমন জায়গার ছবি তুলছে যা বিশ্ব প্রথমবার দেখতে পাবে। এই ছবি দেখে চাঁদের ওই এলাকার ভূ-প্রকৃতি কেমন তার একটা পরিষ্কার আঁচ পাবেন ইসরো-র বিজ্ঞানীরা। যা ভারতের পরবর্তী অভিযানের রসদ জোগাবে। এর ভিত্তিতেই ঠিক হবে আগামী চন্দ্র-অভিযানে কোন কোন বিষয় গুরুত্ব পাবে। পরের বছর জাপানের সঙ্গে হাত মিলিয়ে চাঁদের মেরু অভিযান অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরার এক্সপিডিশনে নামছে ইসরো। ABP Ananda LIVE

  • হোম
  • ভিডিও
  • বিজ্ঞান
  • Chandrayan 3: ধুলোর ঝড় থামতেই ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে চাঁদের বুকে রোভার প্রজ্ঞান

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন