Chandrayaan 3 Landing: আজ সন্ধে ৬ টা ৪ মিনিটে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩ | ABP Ananda Live
ABP Ananda | 23 Aug 2023 04:34 PM (IST)

Chandrayaan 3 Landing: আর মাত্র কয়েক ঘণ্টা। আজ সন্ধে ৬ টা ৪ মিনিটে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩। চাঁদের মাটির উপর থেকে কয়েকটি ধাপে গতি কমিয়ে নামবে ল্যান্ডার। শেষ মুহর্তে বিক্রমের গতি কমানোই ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আরও বড় চ্যালেঞ্জ দক্ষিণ মেরু সন্নিহত বন্ধুর এলাকায় চন্দ্রযানকে সফট ল্যান্ডিং করানো।