PM Modi: সকলের জন্য ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগচ্ছে ভারত, ৫জি পরিষেবা উদ্বোধন করে বললেন মোদী

টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনা। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী ফাইভ জি টেলিকম পরিষেবার সূচনা করছেন। এই পরিষেবার কী কী সুবিধা, কত দ্রুত সংযোগ করা সম্ভব, তা প্রধানমন্ত্রীর সামনে হাতেকলমে দেখালেন দেশের তিনটি বড় টেলিকম সংস্থার প্রতিনিধিরা। বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার কীভাবে সম্ভব, তাও দেখানো হয়েছে প্রধানমন্ত্রীকে। ১ লক্ষ ৭০ হাজার গ্রামে অপটিক্যাল ফাইবার, গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে: প্রধানমন্ত্রী

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola