AFC Cup Postponed: মলদ্বীপে স্থগিত হয়ে গেল এএফসি কাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2021 07:56 PM (IST)

মলদ্বীপে স্থগিত হয়ে গেল এএফসি কাপ। বেঙ্গালুরু এফসির সুনীল ছেত্রীর বিরুদ্ধে বায়ো বাবল ভাঙার অভিযোগ। 'এই পরিস্থিতিতে টুর্নামেন্ট করা সম্ভব না', তীব্র ক্ষোভ প্রকাশ করে জানাল এমএফএ ও মলদ্বীপ সরকার। তারপরই তড়িঘড়ি বৈঠকে বসে এএফসি কর্তৃপক্ষ। বৈঠকে এএফসি কাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।