IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?

ABP Ananda LIVE | টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারে 'বিজনেস এন্ডে' চলে এসেছে। ইতিমধ্যেই মেগা টুর্নামেন্টের তিন সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। তবে চতুর্থ দল হিসাবে কারা কোয়ালিফাই করবেন, তার জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইডেনে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়। দুই যুযুধান প্রতিপক্ষের লড়াইয়ে জয়ী দলই সেমিফাইনালে পৌঁছবে। বিশের বিশ্বকাপে এই দুই দলের লড়াইয়ে কারা এগিয়ে? কারা পিছিয়ে? কী বলছে পরিসংখ্যান? জেনে নেওয়া যাক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়, দুই দেশই সফলতম দলগুলির তালিকায় রয়েছে। দুইবার করে জিতেছে খেতাব। উভয়ের সামনেই রয়েছে প্রথম দল হিসাবে তৃতীয়বার বিশ্বকাপ জেতার হাতছানি। তবে এই দুই দলের একটিই সেমিফাইনালে পৌঁছবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস কিন্তু ক্যারিবিয়ান দলেরই পক্ষে। অতীতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় চার চারবার বিশের বিশ্বকাপে মুখোমুখি হয়েছে। চার বারের সাক্ষাতে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে তিনবারই হারতে হয়েছে ভারতকে।

২০০৯ এবং ২০১০, দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। সেই দুইবারই কিন্তু জয় পায় ক্যারিবিয়ান দল। দুই হারের পর ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপে ভারত ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতে সক্ষম হয়। সেই ম্যাচে দুরন্ত বোলিংয়ে ক্যারিবিয়ান দলকে মাত্র ১২৯ রানে বেঁধে রাখার পর বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতকে জয় এনে দিয়েছিলেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola