Sachin Tendulkar: করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন সচিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2021 08:00 PM (IST)

অবশেষে করোনা মুক্ত সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন তিনি। কিছুদিন বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবেন লিটল মাস্টার। ট্যুইট করে নিজেই এ কথা জানিয়েছেন সচিন। কিছুদিন আগেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে যান সচিন। তার পরেই করোনা আক্রান্ত হন। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।