Samir Banerjee Exclusive: ভেটকি মাছ আর রসগোল্লার টানে ফের কলকাতায় আসতে চান জুনিয়র উইম্বলডনজয়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2021 10:40 AM (IST)

নিউ জার্সি থেকে এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার জুনিয়র উইম্বলডন (Wimbledon) জয়ী সমীর বন্দ্যোপাধ্যায়ের (Samir Banerjee)। কলকাতার আত্মীয়ের সঙ্গে কথোপকথনে দেখালেন ট্রফি। জন্ম-বেড়ে ওঠা আমেরিকায়। মন মজে কলকাতায় (Kolkata)। ভেটকি মাছের ফ্রাই, রসগোল্লা প্রিয় জুনিয়র উইম্বলডনজয়ী সমীরের। আসতে চান কলকাতায়।