T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট পাকিস্তানের

ABP Ananda LIVE : পরতে পরতে নাটক। ২ ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিন। আদৌ পাকিস্তান ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসবে কি না, তা জানানোর কথা ছিল পিসিবির। কিন্তু তার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল সে দেশের সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়াতে সম্মতি থাকলেও ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্য়াচ বয়কট করছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ। কিন্তু সেই ম্য়াচই বয়কট করে দিল পাকিস্তান।

দিনকয়েক আগে বাংলাদেশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত থেকে তাঁদের ম্যাচ সরানোর দাবি করেছিল। সেই সময়ে পাকিস্তানই তাদের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশকে শেষমেশ বিশ্বকাপ থেকে ছাঁটাই করা হলে পাকিস্তান ক্রিকেট দলের ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়। পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই নিয়ে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পিসিবি প্রধান মহসিন নকভি এক বৈঠক সারেন। সেই বৈঠকের পরেই নানা রিপোর্টে দাবি করা হচ্ছিল যে পাকিস্তান বিশ্বকাপে খেললেও ভারতের ম্যাচ তারা বয়কট করতে পারে। আর সেই সম্ভাবনাই সত্যি হল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola