T20 World Cup: ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরছে সংযুক্ত আরব আমিরশাহীতে, জানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  28 Jun 2021 04:46 PM (IST)
ABP News

ভারত থেকে সরছে টি-২০ বিশ্বকাপ। ভারত থেকে টুর্নামেন্ট সরছে সংযুক্ত আরব আমিরশাহীতে। জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। করোনার জেরে সরছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। করোনা আবহে ইতিমধ্যেই আমিরশাহীতে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। আজই ছিল টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে (ICC) সিদ্ধান্ত জানানোর শেষ দিন। বিশ্বকাপ কবে শুরু সেই সিদ্ধান্ত নেবে আইসিসি।


করোনাভাইরাসের চলতি দাপটের পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা অনেক আগে থেকেই ছিল। এর আগে আইপিএলের মতো বড় টুর্নামেন্টেও দুবাইতে সরাতে হয়েছে। জানা গেছে, ১৪ তম আইপিএলের খেলা শেষ হওয়ার পর টি ২০ বিশ্বকাপ শুরু হবে।


সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে টি ২০ বিশ্বকাপ শুরু হতে পারে। টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ১৪ নভেম্বর। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে আইপিএলের বাকি ৩১ টি ম্যাচের খেলা হবে। এবারের আইপিএলের পরবর্তী পর্ব ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।


টি ২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিসিআই আইসিসি-র কাছে ২৮ জুন পর্যন্ত সময় চেয়েছিল। এবারের আইপিএলের বাকি ম্যাচগুলিও মরু দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  গত মে মাসে টুর্নামেন্টের মাঝপথে করোনাভাইরাসজনিত কারণে আইপিএল স্থগিত করে দিতে হয়েছিল। এ জন্য যে লোকসান হয়েছে, সে কথা মাথায় রেখে টি ২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। 

  • হোম
  • ভিডিও
  • খেলা
  • T20 World Cup: ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরছে সংযুক্ত আরব আমিরশাহীতে, জানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন