Thomas Cup: ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ঐতিহ্যশালী টমাস কাপ জয় ভারতের। Bangla News
ব্যাডমিন্টনে ইতিহাস। টমাস কাপ জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ইন্দোনেশিয়াকে ৩-০ গেমে উড়িয়ে দিলেন লক্ষ্য সেন, শ্রীকান্ত, চিরাগরা। অভিনন্দন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। আকাশ ছুঁল ১৩৫ কোটির স্বপ্ন|
ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে নতুন মাইলফলক| ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ঐতিহ্যশালী টমাস কাপ জয় ভারতের| ইন্দোনেশিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া|
প্রকাশ পাডুকোন, পুল্লেলা গোপীচাঁদরা যা করে উঠতে পারেননি, এদিন সেই ইতিহাস ছুঁলেন লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তরা| ১৪ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ইন্দোনেশিয়ার সামনে দাঁড়িয়েও জয়ের জেদটা ছাড়েননি| ৫ ম্যাচের টাইয়ে ৩-০ তে বাজিমাত|
জিনটিংয়ের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন লক্ষ্য সেনের|
Tags :
India ABP Ananda Sports Badminton ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Sports News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ India Win Thomas Cup টমাস কাপ History In Badminton