উৎসবের আমেজ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে

ঠাকুর দেখার ঢল

কার্যত মহালয়া থেকেই মণ্ডপ ও প্রতিমা দর্শনের জন্য ভিড় জমতে শুরু করেছে

বিতর্কের রাত

তার মাঝেই বিতর্ক তৈরি হল মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে

বন্ধ মণ্ডপ

পঞ্চমীর রাতের মহম্মদ আলি পার্কের মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হল

কাঠগড়ায় পুলিশ!

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা

পুলিশের অসহযোগিতা!

অভিযোগ, অন্য় বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ

ফাঁকা মণ্ডপ

ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না

অন্য মণ্ডপে ভিড়

মহম্মদ আলি পার্কের উদ্যোক্তাদের অভিযোগ, পুলিশি বাধা পেয়ে দর্শকেরা চলে যাচ্ছেন অন্য় পুজো মণ্ডপে

নিভে গেল আলো

এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্য়োক্তারা

কী বলছেন সিপি?

'পুলিশ জোর করে কাউকে কোথাও যেতে বলতে পারে না', মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে বিতর্কে দাবি পুলিশ কমিশনারের

Published by: ABP Ananda