তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতকে নির্বাসিত করেছে ফিফা

এর আগেও একই কারণে একাধিক দেশকে নির্বাসনে পাঠিয়েছে ফিফা, ২০০৮ সালে ইরাককে কয়েক মাসের জন্য বহিষ্কার করেছিল

২০১৪ সালে নির্বাসিত হয়েছিল নাইজিরিয়া, তবে এক মাসের মধ্যে সেই নির্বাসন উঠে যায়

২০১৬ সালে নির্বাসিত হয়েছিল গুয়াতেমালা, ২ বছর বহাল ছিল সেই শাস্তি

২০১৫ সালে এক নয়, একত্রে দুই দেশকে নির্বাসিত করেছিল ফিফা, কুয়েত ও ইন্দোনেশিয়া

২০১৭ সালে ফুটবল সংস্থার কাজে সরকারি হস্তক্ষেপের জন্য পাকিস্তানকে নির্বাসিত করেছিল ফিফা, চলতি বছরে সেই নির্বাসন উঠেছে

চলতি বছরেই কিনিয়াকে নির্বাসিত করেছে ফিফা, সেই শাস্তি এখনও বহাল রয়েছে (ছবি - পিক্স্যাবে)