নারকেল তেলের মধ্যে মেথি আর কারিপাতা দিয়ে ভাল করে ফুটিয়ে তারপর ওই তেল ঠান্ডা করে কাচের পাত্রে রেখে দিন।



এই তেল চুলের জন্য ভাল তা প্রায় সকলেই জানেন। তবে ত্বকে ব্যবহার করলেও অনেক উপকার পাবেন আপনি।



ত্বকের র‍্যাশ, চুলকানি, জ্বালা, লালচে ভাব দূর করতে কাজে লাগে এই বিশেষ তেল।



তবে আপনার সেনসিটিভ স্কিন হলে আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। তারপর ব্যবহার করুন এই তেল।



অনেকের ক্ষেত্রে মেথি আর কারিপাতা মেশানো তেল ব্রনর সমস্যা মেটাতেও কাজে লাগে দারুণভাবে।



চুলের ক্ষেত্রে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার মেথি-কারিপাতার তেল দিয়ে ম্যাসাজ করুন। স্ক্যাল্পেও ম্যাসাজ করতে হবে।



চুলে এবং স্ক্যাল্পে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দেয় মেথি-কারিপাতার এই তেল।



চুল পড়ার সমস্যা কমাতে এবং নতুন চুল গজাতে এই তেলের জুড়ি মেলা ভার।



মেথি-কারিপাতার তেল ব্যবহার করলে চুলের রুক্ষ ভাব দূর হয়। চুলের লালচে ভাব দূর হয়ে দেখতে লাগে চকচকে।



খুশকির সমস্যা দূর করতেও কাজে লাগে মেথি-কারিপাতার তেল। চুলের মোলায়েম-নরম ভাব বজায় রাখবে এই তেলের ব্যবহার।