কলকাতা:  আজ ২৭ সেপ্টেম্বর,  মঙ্গলবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি?  চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও। তাই একঢালা কারও ভালোও যায় না,আবার সারা জীবন কারও খারাপও কাটতে পারে না। কেই বা বলতে পারে , আজকের দিনটি শুধুই আপনার। তবে এবার জানুন রাশি চক্র অনুযায়ী কেমন যাবে আজকের দিন।

মেষ - চাকরিতে বদলির সম্ভাবনা।কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। শেয়ার বাজারে ক্ষতির সম্ভাবনা। বন্ধুর কাছ থেকে সাহায্য় পাবেন। শরীর নিয়ে সাবধান হন।বাড়তি কথা থেকে বিরত থাকুন। 

 বৃষ- শরীর নিয়ে সতর্ক থাকুন। পরিবারের স্বাস্থ্যে খেয়াল রাখুন। চাকরি বা ব্যবসায় এই রাশিদের আর্থিক উপার্জনের যোগ রয়েছে। বাড়তি খরচ দেখা দিতে পারে।

মিথুন- প্রেমে নয়া দিগন্ত। আজ দিনটা বেশ ভাল কাটবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা।  ভ্রমণের পরিকল্পনা থাকলে সাবধানে থাকুন, প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বন্ধুদের থেকে সাহায্য পাবেন। 

কর্কট- বিষয়-সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে। সন্তানের কাজে গর্ব বোধ করবেন। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। এই রাশিদের ক্ষেত্রে আয় বাড়লেও খরচের যোগ রয়েছ। ফেলে আসা জীবনের কারও সঙ্গে দেখা হতে পারে।  

সিংহ- ভ্রমণ করলে জলপথ এড়িয়ে চলুন। পরিবারের শরীর নিয়ে চিন্তা থাকবে। আপনার শরীর নিয়েও সতর্ক থাকুন। চাকরি জীবনে অফিসের শীর্ষকর্তাদের থেকে  সাহায্য পেতে পারেন।  বহু দিনের ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে।  

কন্যা- ব্যবসায় উন্নতির যোগ। শরীর নিয়ে সতর্ক হন। অতিরিক্ত কাজে অসুস্থ হতে পারেন। মামলায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারে সঙ্গে ঘুরতে যাবার দারুন সুযোগ আসতে পারে। 

তুলা- পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন, বিশ্বাসঘাতকার শিকার হতে পারেন। ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।  চাকরি জীবিদের ক্ষেত্রে আধিকারিকদের কারণে উদ্বেগ বাড়বে।  

বৃশ্চিক- কাজের জায়গায় সুনাম বৃদ্ধি। চাকরিজীবি সাফল্য পেতে চলেছেন।   ব্যবসা করলে আপনার জীবনে সাফলতা আসবে।শরীর নিয়ে সতর্ক হন।  আঘাত লাগতে পারে। 

ধনু- আজ বাড়িতে অতিথি আসতে পারে।  ব্যবসায় অসুবিধা তৈরি হতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। কোনও অচেনা ব্যাক্তি আপনার জীবনে আসতে পারে। সেক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।

মকর- সংসার জীবনে শান্তি ফিরবে।অতিরিক্ত কোনও বিষয় নিয়ে মনখারাপ করবেন না, শরীর খারাপ হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে।

কুম্ভ-আইনজীবীদের জন্য শুভ সময় আসছে। কাজের জায়গায় অশান্তি সম্ভাবনা রয়েছে। পরিবারে কেউ চাকরি পেতে পারেন। চাকরিস্থানে সাবধানে থাকবেন, অশান্তি এড়াতে পারবেন।

 মীন- বাড়ির পরিবেশ ভাল থাকবে। পরিবারে অশান্তি বয়ে আসতে পারে।  তবে চাকরি বা ব্যবসায় আজকে তেমন একটা বাধা নেই।  এই রাশির জাতকদের সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে।