কলকাতা: টাটা সিয়েরা ইভি। এই গাড়ির ব্যাটারিতেও যেমন দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, তেমনই এই গাড়ি পাওয়া যায় সাধারণ টু হুইল ড্রাইভ ও কোয়াড হুইল ড্রাইভে (QWD)। আর Tata Sierra EV QWD শুধু শহরের রাস্তা বা হাইওয়ের জন্য তৈরি নয়, অফ-রোডেও এর সক্ষমতা বেশ চমকে দেওয়ার মতো। অফ রোডে পরীক্ষা করেও দেখাগেল এই ইলেকট্রিক SUV-র অল-হুইল ড্রাইভ (AWD) সিস্টেম এবং ২০৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট কার্যকর।
আরও পড়ুন: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
এই পরীক্ষার শুরুতেই ছিল পাথুরে রাস্তা। আর সেখানে এই গাড়ির ২০৫ মিলি মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে কোনও সমস্যা ছাড়াই সেই এবড়োখেবড়ো রাস্তা পেরিয়ে যায় সিয়েরা ইভি। তারপর খাড়া, উঁচু - নিচু পথ, ঢাল বেয়ে ওঠা এবং কিছু জায়গায় দুই চাকর উপর বড় করে ওই গাড়ির এগিয়ে যাওয়া, সব কঠিন পরিস্থিতিই সামলে নেয় এই গাড়িটি।
অফ রোডিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু গাড়ির গতি নয়, বরং গাড়ির নিয়ন্ত্রণই আসল। আর সিয়েরা ইভির ক্ষেত্রে ধীরে এবং মসৃণভাবে অ্যাক্সিলারেটর ও ব্রেক ব্যবহার করাই ছিল সাফল্যের চাবিকাঠি। গাড়ির ছোট আকার এবং কম ওভারহ্যাং কঠিন জায়গায় চালকের সুবিধা বাড়িয়েছে। পাশাপাশি দুই ইলেকট্রিক মোটরের তাৎক্ষণিক টর্কও বিভিন্ন বাধা পেরোতে সাহায্য করেছে।
এর থেকেও কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন Terrain Mode, যেমন Mud বা Sand মোড ব্যবহার করা হয়েছে। এর ফলে কঠিন পরিস্থিতি খুব সহজে সামলানো গিয়েছে। এই গাড়িতে থাকা ৫৪০-ডিগ্রি ক্যামেরাও অফ-রোডে বেশ কার্যকর। গাড়ির নিচের অংশ পর্যন্ত দেখা যাওয়ায় কোথায় চাকা রাখা হচ্ছে বা নিচে কোনও বাধা রয়েছে কি না, তা বুঝতে সুবিধা হয়।
অফ-রোড চলার সময় কোনও অস্বস্তিকর শব্দ বা গুরুতর কোনও সমস্যাও দেখা যায়নি। ফলে, অফ রোডে ইলেকট্রিক গাড়ি চালানো সমস্যার, সেই সাধারণ ধারণার বিপরীতে, Sierra EV প্রমাণ করেছে যে ইলেকট্রিক SUV-ও যথেষ্ট শক্তিশালী এবং সক্ষম হতে পারে।
তবে এই ধরনের অফ-রোড ড্রাইভিংয়ে ব্যাটারি রেঞ্জ দ্রুত কমে যাবে। তাই চার্জিংয়ের সুবিধা থাকা জায়গায় EV হিসেবে Sierra-র অল-রোড সক্ষমতা আরও কার্যকর হতে পারে। সব মিলিয়ে, নিয়মিত অফ-রোডে মালিকেরা এর সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকলেও AWD-এর কারণে Sierra EV তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি সক্ষম।
Car loan Information:
Calculate Car Loan EMI