Salary News: চূড়ান্ত সুপারিশ জমা না পড়লেও সময়ের আগেই অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে পারে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। এই বিষয়ে চূড়ান্ত কোনও খবর না জানা গেলেও, কমিশন চাইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। তবে এর অর্থ এই নয় যে, আগেই বেতন কাঠামো বৃদ্ধির বিষয়ে আপডেট দিয়ে দেবে কমিশন। এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন ?

Continues below advertisement

কার হাতে সবকিছুঅষ্টম বেতন কমিশনের 'টার্মস অফ রেফারেন্স' বা কমিশনের কার্যবিধি অনুযায়ী, বেতন পরিকাঠামোর চূড়ান্ত সুপারিশ পেশ করার আগে অন্তর্বর্তী রিপোর্ট আনতে পারে তারা। যদিও এই বিষয়টি পুরোপুরি কমিশনের ওপর নির্ভরশীল। চাইলে বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন অষ্টম বেতন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারবে।

কী বলছেন বাজার বিশেষজ্ঞএই বিষয়ে মুখ খুলেছেন ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেঠি। এই বিষয়ে তিনি বলেছেন, অষ্টম বেতন কমিশনের 'টার্মস অফ রেফারেন্স' বা কার্যবিধিতে ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে কমিশন চাইলে চূড়ান্ত সুপারিশ জমার আগেই অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেওয়ার সুবিধা রয়েছে। তবে মনে রাখতে হবে, এটি একটি ঐচ্ছিক বিধান, এটা কোনও বাধ্যতামূলক বিষয় নয়।

Continues below advertisement

সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এর অর্থ কী ?মনে রাখতে হবে,'ইন্টারিম রিপোর্ট' পেশ করলে সরকার কিছু নির্দিষ্ট বিষয়ে আগে থেকে সুপারিশ বিবেচনার সুযোগ পায়। অতীতেও কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে। আগের বেতন কমিশনগুলোর ক্ষেত্রে, কখনও কখনও এই ধরনের রিপোর্ট পেশ করা হয়েছে। তবে, সব বেতন কমিশনের ক্ষেত্রেই এই পদ্ধতি অনুসরণ করা হয়নি।

সরকারি কর্মীরা কি 'ইন্টারিম রিলিফ' আশা করতে পারেন ? এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 'ইন্টারিম রিপোর্ট' নিয়ে সেরকম আশা দেখার কিছু নেই। এর ফলে কর্মীদের আগে বেতন বৃদ্ধি বা এরিয়ার পাওয়ার নিশ্চয়তা কোনওভাবেই ঠিক হয় না। আসলে এটি কমিশনকে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগেই নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর সুপারিশ করার সুযোগ দেয়। এখানে দেখা হয়, কোনও অনুমোদিত কর্মী সংগঠনের প্রস্তাব আলাদাভাবে বিবেচনার দাবি রাখে কিনা। সেই নির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে ইন্টারিম রিপোর্টে জমা দেওয়া হয়।

আরও পড়ুন : ৩.৪ লাখ টাকা এরিয়ার বাবদ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? বলছে ব্রোকারেজ ফার্মের রিপোর্ট, কীভাবে সম্ভব ?