8th Pay Commission News Update : এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে আপনার ন্যূনতম বেতন (Salary News) । অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে আসতে পারে নতুন আপডেট। অন্তত কর্মী সংগঠনের দাবি মানলে দারুণ খবর পাবেন আপনি। জেনে নিন, এবার কী হতে পারে অষ্টম বেতন কমিশনে।

Continues below advertisement

কর্মী ইউনিয়ন কী নতুন দাবি করেছে ?অষ্টম বেতন কমিশনে শীঘ্রই আমরা নতুন আপডেট পেতে পারি। ইতিমধ্য়েই বিভিন্ন মহল থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য আলোচনা শুরু হয়েছে। যেখানে কর্মী ইউনিয়নগুলিকে বেতন ও কর্মীদের কাঠামো উন্নয়নের জন্য পরামর্শ দিতে আহ্বান করা হয়েছে। এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের বেতন নির্ধারণ করা হতো ৩টি ইউনিট বা ৩ জন সদস্যের একটি পরিবারের খরচের ওপর ভিত্তি করে। 

কাদের ধরা হতো এই ৩ ইউনিটের মধ্যে কর্মচারীতাঁর জীবনসঙ্গীদুই সন্তান

Continues below advertisement

৩-এর পরিবর্তে ৫ জনকে ধরতে হবেএবার থেকে এই তিনজন ছাড়াও কর্মীর বাবা-মাকেও ধারা হবে বেতন নির্ধারণের ক্ষেত্রে। পুরনো সূত্র আর যাতে না মানা হয়, তার আবেদন জানিয়েছে কর্মী ইউনিয়নগুলি। তাঁদের মতে, ভারতীয় সংস্কৃতিতে একজন কর্মীকে তাঁর বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্বও পালন করতে হয়। তাই বেতন নির্ধারণের ক্ষেত্রে ইউনিট সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করা উচিত। পুরনো নীতি আর বাস্তব সম্মত নয়।

নতুন প্রস্তাবিত ফর্মুলা :কর্মচারী + জীবনসঙ্গী + ২ সন্তান + বাবা-মা = ৫ ইউনিট

আপনার হাতে কত টাকা আসবে ?বাড়বে ন্যূনতম বেতনকর্মী ইউনিয়নগুলির মতে, যদি সরকার ৫ ইউনিটের এই ফর্মুলা মেনে নেয়, তবে বেতন কাঠামোয় এক বড় পরিবর্তন আসতে পারে। এই ক্ষেত্রে ন্যূনতম বেসিক পে বর্তমানে যা ১৮,০০০ টাকা, তা বেড়ে ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

ভাতা ও পেনশন বৃদ্ধি : যেহেতু ডিএ (DA), এইচআরএ (HRA) ও পেনশন মূল বেতনের ওপর নির্ভর করে, তাই মূল বেতন বাড়লে এই সমস্ত ভাতাও সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে।

কেন এই পরিবর্তনের প্রয়োজন ?অষ্টম বেতন কমিশনের কাছে ইউনিয়নগুলি দাবি করেছে , স্বাধীনতার পর থেকে চলা পুরনো ফর্মুলা বর্তমান যুগের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে অচল। আধুনিক পরিবারে চিকিৎসা খরচ ও বয়স্ক বাবা-মায়ের দেখাশোনার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন হয়, তা বর্তমান বেতন কাঠামো দিয়ে সামলানো কঠিন। অষ্টম বেতন কমিশনের সুপিারিশ মেনে সরকার যদি শেষ পর্যন্ত এই '৫ ইউনিট' ফর্মুলায় অনুমতি দেয়, তবে তা হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কয়েক দশকের মধ্যে সবথেকে বড় আর্থিক পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন : ৫ বছর অন্তর নতুন বেতন কমিশন ? স্য়ালারি বাড়বে লাফিয়ে ! অষ্টম বেতন কমিশনে কী আপডেট