Salary News : শীঘ্রই আসতে পারে সুখবর। অবসান হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উদ্বেগের। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে সুপারিশ জমা দেবে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। এখন সেই বিষয়ে চলছে জোর কদমে প্রস্তুতি।

Continues below advertisement

কবে কোথায় এই নিয়ে পরবর্তী বৈঠক বর্তমানে লখনউতে অষ্টম পে কমিশনের দুই দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এই বৈঠকে উত্তরপ্রদেশ অঞ্চলের কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী, রেল ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করা হচ্ছে।

লখনউ বৈঠকের পর কমিশনের পরবর্তী গন্তব্য ও সূচি নিচে দেওয়া হল

Continues below advertisement

ভুবনেশ্বর (ওড়িশা): আগামী ৬-৭ জুলাই ওড়িশার ভুবনেশ্বরে বৈঠক অনুষ্ঠিত হবে।

কলকাতা (পশ্চিমবঙ্গ): এরপরই আগামী ৯-১০ জুলাই কলকাতায় রাজ্যভিত্তিক কর্মচারী সংগঠন ও স্টেকহোল্ডারদের সাথে বৈঠকে বসবে পে কমিশন টিম।

আগে কোথায় বৈঠক: এর আগে ইতিমধ্যেই দিল্লি, লাদাখ ও শ্রীনগরে এই ধরনের সফল আলোচনা সম্পন্ন হয়েছে।

১৫ জুন পর্যন্ত নেওয়া হয়েছে পরামর্শ অষ্টম পে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (8cpc.gov.in) অনলাইনে স্মারকপত্র (Memorandum) এবং পরামর্শ জমা দেওয়ার সময়সীমা দুবার বাড়ানোর পর, অবশেষে গত ১৫ জুন, ২০২৬ তা শেষ হয়েছে। ফলে এখন কমিশনের মূল ফোকাস সম্পূর্ণভাবে রাজ্য স্তরের বৈঠক এবং চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করার দিকে।

২০২৭ সালের প্রথমার্ধেই কি আসবে নতুন বেতন কাঠামো ?কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলোর কর্তারা, যারা প্রতিনিয়ত কমিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের দাবি— যেভাবে কাজ এগোচ্ছে তাতে ২০২৭ সালের প্রথমার্ধেই রিপোর্ট বাস্তবায়নের সম্ভাবনা প্রবল।

অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের (AINPSEF) জাতীয় সভাপতি মনজিৎ সিং প্যাটেল দ্য ইকোনমিক টাইমস-কে জানিয়েছেন, commission-এর কাজের গতি দেখে মনে হচ্ছে ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে (অর্থাৎ সাধারণ বাজেট ঘোষণার আগেই) তারা রিপোর্ট জমা দিয়ে দিতে পারে।

তবে রিপোর্ট জমা পড়ার পর সরকারের তা পর্যালোচনা ও অনুমোদন করতে ১-২ মাস সময় লাগতে পারে। সেই হিসেব অনুযায়ী, কর্মচারী এবং পেনশনভোগীরা ২০২৭ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন ও পেনশন পেতে পারেন বলে বিশেষজ্ঞরা আশা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য সরকারের পর্যালোচনার পরেই নেওয়া হবে।

আরও পড়ুন : মাসে অফিসে ২ ঘণ্টা দেরি করলে কাটা যাবে না ছুটি ! অষ্টম বেতন কমিশন স্বস্তি দেবে কর্মীদের ?