Salary News : অষ্টম বেতন কমশিনের (8th Pay Commission) সুপারিশে থাকলে এবার অবসরের পরে পাবেন আরও বেশি 'লিভ এনক্যাশমেন্ট'-এর সুবিধা। যার অর্থ, অনুমোদনযোগ্য ছুটির বদলে টাকার অঙ্ক বাড়াতে পারে সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কমিশনের কাছে প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। আগে এই ৩০০ দিন 'লিভ এনক্যাশমেন্ট'-এর সুবিধা দিত সরকার। এবার সেই সংখ্যাটা বাড়িয়ে ৪৫০ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Continues below advertisement

কোন ছুটি বাড়লে কী সুবিধা পাবেন কর্মীরা ?এই প্রস্তাব পুরোপুরি কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্জিত ছুটির ওপর নির্ভর করছে। সেই অনুমোদিত ছুটির সংখ্যাই বৃদ্ধির প্রস্তাব দিয়েছে কর্মী সংগঠন। একবার এই প্রস্তাব গৃহীত হলে আরও ১৫০ দিন (আর্নড লিভ) বা অর্জিত ছুটির সংখ্য়া বৃদ্ধি পাবে। এর ফলে অবসরের পর যাদের অর্জিত ছুটির সংখ্যা বেশি তারা সর্বোচ্চ ৪৫০ দিন 'লিভ এনক্যাশমেন্ট'-এর সুবিধা পাবেন। তবে এখটা বিষয় মাথায় রাখবেন, এখন কেউ অবসর নিলে এই সুবিধা পাবে না। অষ্টম বেতন কমিশনের সুপারিশে এই সুবিধা থাকলেই পাওয়া যাবে ছুটি বাবদ বেশি টাকা।

কী এই 'লিভ এনক্যাশমেন্ট' ?কোনও কর্মী যখন অফিসের অনুমোদনপ্রাপ্ত ছুটি না নেন, তখন সেটি 'আর্নড লিভ' বা অর্জিত ছুটি হিসেবে গণ্য হয়। পরবর্তীকালে অবসর পর্যন্ত এই ছুটিগুলি জমতে থাকে। রিটায়ারমেন্টের সময় এই জমানো ছুটিগুলি 'লিভ এনক্যাশমেন্ট' হিসাবে ধরা হয়। এই জমানো 'ছুটির বদলে টাকা' দেওয়ার নিয়মকেই 'লিভ এনক্যাশমেন্ট' বলা হয়। এই জমানো 'ছুটির বদলে টাকা' দেওয়ার নিয়মকেই 'লিভ এনক্যাশমেন্ট' বলা হয়। সোজা কথায়, নির্ধারিত ছুটির সর্বোচ্চ সীমার সাপেক্ষে এই মোট অর্থ হিসেব করা হয়।

Continues below advertisement

কারা তুলেছে এই দাবি ?

বর্তমানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) ছুটির বিনিময়ে টাকা পাওয়ার (লিভ এনক্যাশমেন্ট) সর্বোচ্চ সীমা ৩০০ দিন থেকে বাড়িয়ে ৪৫০ দিন করার দাবি তুলেছে। এই ইউনিয়নের লক্ষ্য, কর্মরত ও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা।

কীভাবে অবসরের পরে ছুটি থেকে বেশি আয় ? এই বিষয়ে ব্যাখ্যা করেছেন, ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেঠি। তিনি জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অবসরের সময় তাঁদের অব্যবহৃত আর্নড লিভের বিনিময়ে টাকা পান। এই নিয়মকেই 'লিভ এনক্যাশমেন্ট' বলা হয়। এই বিষয়টি পুরোপুরি নির্ভর করে কর্মীর শেষ পাওয়া বেসিক পে ও ডিএ-র ওপর। বর্তমানে এর সর্বোচ্চ সীমা ৩০০ দিন। যদি এই সীমা বাড়িয়ে ৪৫০ দিন করা হয়, তবে কর্মচারীরা ১০ মাসের বেতনের পরিবর্তে ১৫ মাসের বেতনের সমপরিমাণ টাকা পাবেন।  

২০২৭ সালের মে মাসের মধ্যেই অর্থমন্ত্রকের কাছে জমা পড়বে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো সংস্কারের জন্য বৈঠক করছে কমিশন। যেখানে সরকারি কর্মী সংগঠনের তরফে বহু দাবি জমা পড়ছে তাদের কাছে। (খবরের সৌজন্যে-মিন্ট অনলাইন)

 

 

আরও পড়ুন : ২৮ অক্টোবর ঘোষণা হবে DA ? কত শতাংশ বৃদ্ধি আশা করতে পারেন কর্মীরা ?