Pension News Update : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে এই সুখবর। এবার ন্যূনতম পেনশন বাড়তে পারে পেনশন হোল্ডারদের। ফলে অবসরকালে আর্থিক স্বস্তি পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা তার পরিবারের লোকজন। রিপোর্ট বলছে, অষ্টম বেতন কমিশনে রয়েছে সেরকমই প্রস্তাব। একবার সরকার সিলমোহর দিলেই ২৫,০০০ টাকা ন্যূনতম পেনশন হবে কর্মীদের।
অষ্টম বেতন কমিশনে পেনশন নিয়ে কী বদলবিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, একবার অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হলে এর থেকে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের প্রায় ১.২ কোটি কর্মী ও পেনশন প্রাপকরা। এরফলে বয়সকালে মূল্য়বৃদ্ধি ছাড়াও আর্থিক সুরক্ষা পাবেন এঁরা। নতুন বেতন কাঠামোয় সরকার ছাড়াপত্র দিলেই পাওয়া যাবে এই সুবিধা।
সবকিছু নির্ভর করছে এই বিষয়ের ওপরঅষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্য়াক্টর বাড়লেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা অবসরকালে এই ন্যূনতম পেনশনের পরিমাণ পাবেন। সেই ক্ষেত্রে তাদের মিনিমাম পেনশন হবে ২৫,০০০ টাকা। মনে রাখতে হবে, সপ্তম পে কমিশনে এই ২.৫৭ শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টরে সরকার মঞ্জুরি দিয়েছিল। সেই ক্ষেত্রে ন্যূনতম বেসিক স্য়ালারি ৭০০০ টাকা থেকে ১৮০০০ টাকা হয়ে যায়। ষষ্ঠ পে কমিশনে এই ফ্য়াক্টর ছিল ১.৮৬ শতাংশ।
কীসের ছাড়াপত্র পেলেই বাড়বে পেনশনের পরিমাণআগামী অষ্টম পে কমিশনে এই ফ্য়াক্টর ২.৫ শতাংশ থেকে ২.৮৬ শতাংশ হতে পারে, অন্তত তেমনই বলছে বিভিন্ন রিপোর্ট। একবার এই ফিটমেন্ট ফ্যাক্টরে সরকার সবুজ সঙ্কেত দিলেই ন্যূনতম পেনশনের পরিমাণ ৯০০০টাকা থেকে ২৫৭৪০ টাকা হতে পারে। অবসরকালে জীবন যাত্রার খরচ ও স্থায়ী মাসিক আয়ের ক্ষেত্রে কাজে লাগবে এই টাকা।
কী এই ফিটমেন্ট ফ্যাক্টরআসলে ফিটমেন্ট ফ্যাক্টর হল পে কমিশনে বেতন বৃদ্ধির ভিত্তি। এতে বেসিক পের সঙ্গে নির্দিষ্ট সংখ্যা গুণ করা হয়, যাকে বলা হয় ফিটমেন্ট ফ্য়াক্টর। দেশের অর্থনীতি ও মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ফিটমেন্ট ফ্য়ক্টরের সুপারিশ করে পে কমিশন। পরে যাতে সিলমোহর দেয় সরকার।
সবার জন্য এক পেনশনএ ছাড়াও অষ্টম বেতন কমিশনে সরকার সবার জন্য পেনশনের নতুন ভাবনা নিয়ে আসছে। পেনশনের পরিকাঠামোকে আরও সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। এই নতুন বেতন কমিশনের আওতায় কোনও ব্যক্তি যদি ২৫ বছর চাকরি করেন ,তবে তাঁকে বেসিক পে-র ৫০ শতাংশ পেনশন হিসাবে দেওয়া হবে। অবসর নেওয়ার শেষ ১২ মাসে পাওয়া গড় বেসিক পে পেনশন হিসাবে পাবেন কর্মী।
১০,০০০ টাকা পেনশন পাবেন কারাএ ছাড়াও যারা ১০ বছর চাকরি করবেন , তাদের পেনশন বাবদ মাসে ১০ হাজার টাকা দেওয়া হতে পারে। অন্তত অষ্টম বেতন কমিশনে সেই ধরনের প্রস্তাব রয়েছে বলে প্রকাশিত হয়েছে অনেক রিপোর্ট।
