8th Pay Commission News Update: কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt. Employees) কাছে এখন একটাই প্রশ্ন, কবে হাতে আসবে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) টাকা। ইতিমধ্যেই কমিশনের কাছে বেতন বৃদ্ধির (Salary News) প্রস্তাবের সময়সীমা অতিক্রম হয়েছে। বিভিন্ন কর্মী সংগঠন সেখানে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)। এর ওপর নির্ভর করবে কর্মীদের বেতন বৃদ্ধি। জেনে নিন, কোন ফিটমেন্ট ফ্যাক্টরে কত বেতন বৃদ্ধি হবে কর্মীদের।

Continues below advertisement

কর্মী সংগঠনগুলি ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানালেও, সরকারের তরফ থেকে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। এই ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের ওপর ভিত্তি করে বেতন ও পেনশনে কতটা তফাত আসতে পারে, দেখে নিন বিস্তারিত।

আগে বুঝতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর কী ?আপনাকে সবার আগে একটা বিষয় বুঝে নিতে হবে, আসলে ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি গুণক (Multiplier), যা পুরনো বেতন কাঠামো থেকে নতুন বেতন কাঠামোয় যাওয়ার সময় কর্মচারীদের সংশোধিত মূল বেতন (Revised Basic Pay) হিসেব করতে ব্যবহার করা হয়।

Continues below advertisement

কী বলছেন বাজার বিশেষজ্ঞ

এই বিষয়ে ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেট্টি জানান, "ফিটমেন্ট ফ্যাক্টর হল পুরনো ও নতুন বেতন কাঠামোর মধ্যকার সেতু। এর সামান্য পরিবর্তনও কর্মচারীদের টেক-হোম স্যালারি ও অবসরের পর পেনশন ও অন্যান্য সুবিধায় বড়সড় প্রভাব ফেলে।" বর্তমানে প্রায় ৫৫ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৯ লাখ পেনশনভোগী এই সিদ্ধান্তের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন।

কোন ফিটমেন্ট ফ্যাক্টরে কত বেতন বাড়তে পারেএই বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটা বিষয় জেনে নিতে হবে, যদি কোনও কর্মচারীর বর্তমান ন্যূনতম মূল বেতন (Basic Pay) ১৮,০০০ টাকা হয়, তবে বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের অধীনে তাঁর সংশোধিত মূল বেতন কত দাঁড়াবে, তার একটি তুলনামূলক হিসেব নীচে দেওয়া হল

ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)ন্যূনতম সংশোধিত মূল বেতন (Minimum Basic Pay)
২.৫৭ (বর্তমান সপ্তম পে কমিশনের বেঞ্চমার্ক)৪৬,২৬০ টাকা
৩.০0 (সম্ভাব্য মাঝের রূপ)৫৪,০০০ টাকা
৩.৫০ (বেশির প্রস্তাব)৬৩,০০০ টাকা
৩.৮৩ (কর্মী সংগঠনগুলির দাবি)৬৮,৯৪০ টাকা

কেউ উচু পদে কাজ করলে: কেন্দ্রীয় সরকারি কর্মীদের যাদের বর্তমান বেসিক পে তুলনামূলক বেশি, তাদের ক্ষেত্রে এই পার্থক্যের পরিমাণ আরও বিশাল হবে। উদাহরণস্বরূপ, যার বর্তমান মূল বেতন ৪৪,৯০০ টাকা, ৩.০০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে তা বেড়ে হবে ১,৩৪,৭০০ (১,৩৪,৭০০ টাকা)। আর কর্মী সংগঠনের দাবি মতো ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হলে তা একলাফে দাঁড়াবে ১,৭১,৯৬৭ টাকায়!

৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলছে ইউনিয়নগুলো ?২০১৬ সালে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর থেকে গত এক দশকে জীবনযাত্রার খরচ, মুদ্রাস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়েছে। কর্মচারী সংগঠনগুলির যুক্তি, বর্তমান বাজারদরের সাথে পুরনো বেতন কাঠামো আর খাপ খাচ্ছে না। তাই ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ৬৯,০০০ টাকা করার লক্ষ্যেই এই ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের জোরালো দাবি জানানো হচ্ছে।

কোন ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত হতে পারে ?অনেকেই বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। তবে বিশেষজ্ঞদের মতে, সরকার ও পে কমিশনকে একদিকে যেমন কর্মচারীদের প্রত্যাশা ও মূল্যবৃদ্ধির কথা মাথায় রাখতে হবে, অন্যদিকে দেশের রাজকোষের ওপর এর আর্থিক প্রভাবের সামঞ্জস্য বজায় রাখতে হবে। তাই শেষ পর্যন্ত ৩.৮৩ দাবি পুরোপুরি না মানা হলেও, ফিটমেন্ট ফ্যাক্টর যদি ৩.০০-ও করা হয়, তাহলেও ন্যূনতম মূল বেতন একধাক্কায় ৫৪,০০০ টাকা হয়ে যাবে—যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড়সড় স্বস্তি এনে দেবে।

আরও পড়ুন: মাসে অফিসে ২ ঘণ্টা দেরি করলে কাটা যাবে না ছুটি ! অষ্টম বেতন কমিশন স্বস্তি দেবে কর্মীদের ?