Pension News : অষ্টম বেতন কমিশনের সুপারিশে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বদলে যাবে বেতন কাঠামোর অনেককিছু। সেই ক্ষেত্রে আপনার বেতনের সঙ্গে সঙ্গে আরও সুবিধা পাবেন পেনশনাররাও। হিসেব বলছে, একবার এই সুপারিশ বাস্তবায়িত হলে ২৫,০০০ টাকার বেসিক পেনশন বেড়ে হতে পারে ৬৮,৭৫০ টাকা। মনে রাখবেন, এখানে দেওয়া তথ্য় একটি কল্পিত হিসেব। এখনও এই বিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্ত নেয়নি সরকার। আমরা কেবল ফিটমেন্ট ফ্যাক্টর ২.১, ২.৫৭ ও ২.৭৫-এর হিসেবে এই তথ্য় দিচ্ছি। 

Continues below advertisement

কীসের ভিত্তিতে ২৫,০০০ টাকার বেসিক পেনশন বেড়ে হতে পারে ৬৮,৭৫০ টাকা  ?বর্তমান পেনশন কাঠামো অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন নির্ধারিত হয় তাদের সর্বশেষ প্রাপ্ত মূল বেতন অথবা শেষ ১০ মাসের গড় পারিশ্রমিকের ওপর। এরমধ্যে যেটা বেশি হয়, তার ৫০ শতাংশ বেসিক পেনশন হিসেবে ধরা হয়।যার অর্থ, কর্মীর শেষ মাসের বেসিক পে যদি ১,০০,০০০ টাকা হয়, তাহলে তার বেসিক পেনশন হবে ৫০,০০০টাকা। কারও যদি শেষ মাসের বেসিক বেতন ৪০,০০০ টাকা হয়, সেই ক্ষেত্রে ২০,০০০ টাকা পাবেন তিনি। মনে রাখবেন, এটি কেবল মূল পেনশন, এরসঙ্গে ডিয়ারনেস রিলিফ (ডিআর), চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার মতো অতিরিক্ত সুবিধাও যোগ হবে। 

কীভাবে ৬৮,৭৫০ টাকা পেনশন পেতে পারেন ?এখানে পেনশন বৃদ্ধির হিসেব ৫০০০ টাকা বার্ষিক ইনক্রিমেন্টের ভিত্তিতে ধরা হয়েছে। সেই ক্ষেত্রে বর্তমান বেসিক পেনশন ২৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে এখানে। মনে রাখবেন, এটা কোনও নির্দিষ্ট পেনশন নয়, এটা কেবল পেনশনের একটা কল্পিত হিসেব। এই সংখ্যাগুলি কেবল বিভিন্ন পেনশনের পরিমাণের একটি নির্দেশক মাত্র। ৫০ শতাংশ হারে পেনশন হিসেব করার ক্ষেত্রে, এগুলি মোটামুটি ৫০,০০০ টাকা থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত শেষ প্রাপ্ত বেসিক পে-র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।

Continues below advertisement

কত বাড়তে পারে বেসিক পেনশন ?বর্তমানে বেসিক পেনশন রয়েছে ২৫,০০০ টাকা। সেখানে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর হলে পেনশনাররা বেসিক পেনশন পাবেন ৫২,৫০০ টাকা। পাশাপাশি ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বেসিক পেনশন বেড়ে হতে পারে ৬৪,২৫০ টাকা । একবার এই ফিটমেন্ট ফ্যাক্টর ২,৭৫ হলে বেসিক পেনশন হতে পারে ৬৮,৭৫০ টাকা। মনে রাখবেন এই হিসেব কিন্তু পুরোপুরি কর্মী সংগঠনগুলির ফিটমে্ট ফ্য়াক্টর নিয়ে প্রস্তাবের একটি কল্পিত হিসেব।   

আরও পড়ুন : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?