Bank Holidays SBI HDFC Next Week : আগামী সপ্তাহে না জেনে এই দিনগুলিতে ব্যাঙ্কে গেলে কাজ হবে না। সরকারি ছাড়াও বন্ধ (Bank Holidays) থাকবে বেসরকারি ব্যাঙ্কগুলি। ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত SBI, HDFC, PNB, Axis Bank-এর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে। তবে কোন রাজ্যে কবে ছুটি থাকবে, জেনে নিন এখানে।
কী কী উৎসবের কারণে ব্যাঙ্কে ছুটি থাকবে ?আগামী সপ্তাহে ছট পূজা ছাড়াও ইগাস বগওয়াল বা বুধি দীপবালি ছাড়াও সাধারণ ছুটির দিন রয়েছে। সেই কারণে বেশ কয়েকদিন ছুটি থাকবে দেশের ব্যাঙ্কগুলিতে। যদিও UPI ছাড়াও ব্যাঙ্কের ডিজিটাল বা ইন্টারেনট ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে।
কোথায় কবে ব্যাঙ্ক বন্ধ ?১৬ নভেম্বর - আগামী সপ্তাহে তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে দেশের সব ব্যাঙ্কে একসঙ্গে এই ছুটি থাকবে না। রাজ্যের উৎসবের ভিত্তিতে এই ছুটি থাকবে। পটনায় সপ্তাহের প্রথম দিন সোমবার ছটপূজা উপলক্ষ্যে বিহারের পটনা ও ঝাড়খণ্ডের রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দুই শহরে SBI, HDFC, ICICI-এর মতো বেশিরভাগ ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
২০ নভেম্বর- শুক্রবার ২০ নভেম্বর উত্তারাখণ্ডের দেহরাদুনে ইগাস বগওয়াল উৎসব উপলক্ষে ব্য়াঙ্কগুলি বন্ধ থাকবে। এটি রাজ্য়ের ঐতিহ্যবাহী লোক উৎসব। তবে এই দিনে দেশের অন্যান্য জায়গায় ব্যাঙ্ক খোলা থাকবে।
২২ নভেম্বর - এর বাইরে নভেম্বরে ২২ তারিখ সপ্তাহ শেষের ছুটি থাকবে ব্যাঙ্কে। রবিবার উপলক্ষ্যে এই দিন ছুটি থাকবে দেশের সব ব্যাঙ্কে।
এছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক২৩ নভেম্বর, সোমবার: মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি। ২৪ নভেম্বর, মঙ্গলবার : গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস। ২৮ নভেম্বর, শনিবার : সারা ভারতে চতুর্থ শনিবারের ব্যাঙ্ক ছুটি। ২৯ নভেম্বর, রবিবার: সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন।
তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকদের সুবিধার্থে ATM ছাড়াও UPI অ্যাপ, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে ব্যাঙ্কে নগদ ডিপোজিট, চেক ক্লিয়ারেন্স ছাড়াও যারা পাসবুক আপডেট করতে চান, তারা এই নির্দিষ্ট দিনগুলিতে সুবিধা পাবেন না। তবে ব্যাঙ্কের শাখা খোলা না থাকলেও ডিজিটাল পরিষেবা পাবেন আপনি।
আরও পড়ুন : ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
