8th Pay Commission News Update : এখন শুধু সময়ের অপেক্ষা, এক কোটি EPFO সদস্য তাকিয়ে রয়েছেন অষ্টম বেতন কমিশনের দিকে। রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বেতন বৃদ্ধি সবই নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। সেই ক্ষেত্রে সবথেকে কম ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কত স্য়ালারি হবে কর্মীদের ? 

Continues below advertisement

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?সহজ কথায় বলতে গেলে এটি আসলে একটি গুণক, যা বেতন বৃদ্ধির ভিত্তি হিসাবে কাজ করে। এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে বৃদ্ধি পায়। এর মূল্য ভিত্তি হল, সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।

বেসিক স্যালারি গড়ে দেবে সব ফারাককেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বেতন বৃদ্ধির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ওপর। এই সুপারিশেই অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। বর্তমানে বহু কর্মী সংগঠন ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছেন। এই দাবি বাস্তবে রূপ নিলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একধাপে অনেক গুণ বেড়ে যাবে। সেই অনুযায়ী বেসিক স্যালারিও বাড়বে। আগে যা সবথেকে কম ১৮,০০০ টাকা ছিল। তবে সর্বনিম্ন ফিটমেন্ট ফ্য়াক্টর ১.৮৩ হলেও বেসিক পে অনেকটাই বেড়ে যাবে কর্মীদের।

Continues below advertisement

১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কত বৃদ্ধি পেতে পারে বেসিক অষ্টম বেতন কমিশনের সুপারিশে যদি ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়, তবে সংশোধিত মূল বেতনের আনুমানিক পরিমাণ হবে

লেভেল ১ : ১৮,০০০ টাকা থেকে বেসিক পে হবে  ৩২,৯৪০ টাকালেভেল ২ : ১৯,৯০০ টাকা থেকে বেসিক পে হবে  ৩৬,৪১৭ টাকালেভেল ৩ : ২১,৭০০ টাকা থেকে বেসিক পে হবে  ৩৯,৭১১ টাকালেভেল ৪ : ২৫,৫০০ টাকা থেকে বেসিক পে হবে  ৪৬,৬৬৫ টাকালেভেল ৫ : ২৯,২০০ টাকা থেকে বেসিক পে হবে  ৫৩,৪৩৬ টাকালেভেল ৬ : ৩৫,৪০০ টাকা থেকে বেসিক পে হবে  ৬৪,৭৮২ টাকালেভেল ৭ :  ৪৪,৯০০ টাকা থেকে বেসিক পে হবে  ৮২,১৬৭ টাকালেভেল ১০ : ৫৬,১০০ টাকা থেকে বেসিক পে হবে  ১,০২,৬৬৩ টাকালেভেল ১৩ : ১,২৩,১০০ টাকা থেকে বেসিক পে হবে  ২,২৫,২৭৩ টাকালেভেল ১৮ : ২,৫০,০০০ টাকা থেকে বেসিক পে হবে  ৪,৫৭,৫০০ টাকা

কত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে ইউনিয়নগুলিকেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নগুলি উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিতে দীর্ঘদিন ধরেই কথা বলছে। এই তালিকায় নাম লিখিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (BPMS)। ৪.০ মাল্টিপ্লায়ারের দাবি জানিয়েছে এই সংগঠন। অন্যদিকে, ন্যাশনাল কাউন্সিল (JCM) স্টাফ সাইড এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিতে এই দাবি কি মেনে নেবে সরকার।