Salary News : আগামী ৩ সেপ্টেম্বর ১০ মাস হয়ে যাবে অষ্টম বেতন কমিশনের। ২০২৫ সালের ৩ নভেম্বর গঠন করা হয়েছিল এই কমিশন। বর্তমানে বিভিন্ন কর্মী সংগঠনের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পরিকাঠামো সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করছেন কমিশনের কর্তারা। এখানেই ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। শোনা যাচ্ছে, ৩.৬১ থেকে ৪.০০ পর্যন্ত ফিটমেন্টের দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি। সেই ক্ষেত্রে আপনার বেতনের ওপর কী প্রভাব পড়তে পারে ?

Continues below advertisement

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?মনে রাখবেন, যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে। সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।

অতীতে বেতন কীভাবে বেড়েছিল ?এর আগে সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করেছিল কমিশন। সেই সময় ন্যূনতম বেসিক পে ৭০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। মিনিমাম বেসিক পে বৃদ্ধি পেলেই সার্বিক বেতন বৃদ্ধি হবে। 

Continues below advertisement

কোন সংগঠন দিয়েছে কী প্রস্তাবএর মধ্য়ে মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের পক্ষে প্রস্তাব দিয়েছে। এই অনুযায়ী ফিটমেন্ট ফ্য়াক্টর বৃদ্ধি পেলে বেসিক পে বেড়ে হতে পারে ৬৪.৯৮০ টাকা হতে পারে। ন্য়াশনাল কাউন্সিল অফ JCM স্টাফ সাইড ও ভারত পেনশনার্স সমাজ ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৮৩৩ করার প্রস্তাব দিয়েছে । এই ক্ষেত্রে ১৮,০০০ টাকা বেসিক পে বেড়ে হতে পারে ৬৯,০০০ টাকা। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৪ করার প্রস্তাব দিয়েছে। সেই ক্ষেত্রে মিনিমাম বেসিক পে ৭২,০০০ টাকা হতে পারে। 

সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে সুপারিশ জমা দেবে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। এখন সেই বিষয়ে চলছে জোর কদমে প্রস্তুতি।

আরও পড়ুন : ১০ বছর SIP-তে কোন মিউচুয়াল ফান্ড দিয়েছে বেশি রিটার্ন, এখানে রইল ৫ ফান্ডের নাম ?