SIP Investment : শেয়ার বাজারের (Stock Market) চরম অস্থিরতার মধ্যেও দারুণ রিটার্ন দিয়েছে এই ফান্ডগুলি। ১০ বছরের SIP শেষে কিছু ফান্ড দিয়েছে ২৫ শতাংশের বেশি রিটার্ন। জেনে নিন, কোন পাঁচ ফান্ড দিয়েছে প্রায় ২০ শতাংশ রিটার্ন। এখন বিনিয়োগ করলে এই সুবিধা আপনি পাবেন ।

Continues below advertisement

SIP বিনিয়োগ আসলে কী ?ব্যাঙ্কে মাসে মাসে রেকারিং ডিপোজিট করার পরিবর্তে আপনি করতে পারবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। সেই ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP হতে পারে আপনার আর্থিক ইনভেস্টমেন্টের জায়গা। প্রতি মাসে এখানেও কিছু টাকা করে বিনিয়োগ করতে পারেন আপনি। সেই ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে ব্যাঙ্ক বা সরকারি স্বল্প সঞ্চয় স্কিমের থেকে বেশি রিটার্ন পাবেন আপনি।

কী বলছে মিউচুয়াল ফান্ডের সংস্থাবর্তমানে অ্য়াসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI) -এর রিপোর্ট বলছে, ৫৭৩টি স্কিম রয়েছে ইক্যুইটি ফান্ড বিভাগে। এর মধ্য়ে থিমাটিক ও সেক্টরিয়াল ফান্ডের শেয়ার সবথেকে বেশি। এর মধ্য়ে রয়েছে ২৫১টি স্কিম। এরমধ্যে কোন ফান্ড দিয়েছে ১০ বছরে সবথেকে বেশি রিটার্ন।

Continues below advertisement

কোন ফান্ড                                           ১০ বছরের SIP রিটার্নQuant Small Cap Fund                          ২৫.৯১ শতাংশNippon India Small Cap Fund              ২২.৬৪ শতাংশ Invesco India Mid Cap Fund                 ২২.১৯ শতাংশEdelweiss Mid Cap Fund                       ২১.৭৪ শতাংশ Quant ELSS Tax Saver Fund                   ২১.৭৩ শতাংশ

(সূত্র- ২৬ অগাস্ট পর্যন্ত ভ্য়ালু রিসার্চের ডিরেক্ট প্ল্যানের হিসেব বলছে, ডাইভারসিফায়েড ইক্যুইটি ফান্ডের ওপর ভিত্তি করে এই তথ্য়)

কারা দিয়েছে সবথেকে কম রিটার্ন ?কিছু ডাইভার্সিফায়েড ইক্যুইটি ফান্ড সবথেকে কম রিটার্ন দিয়েছে। এদের ১০ বছরের SIP রিটার্ন সবথেকে কম।

কোন ফান্ড                                           ১০ বছরের SIP রিটার্নSundaram Value Fund                           ১০.৬৩ শতাংশMF Large Cap Fund                                ১০.৮৯ শতাংশ PGIM India Large Cap Fund                   ১১.১২ শতাংশAxis Focused Fund                                  ১১.২৮ শতাংশ Taurus Flexi Cap Fund                             ১১.৩৯ শতাংশ(সূত্র- ২৬ অগাস্ট পর্যন্ত ভ্য়ালু রিসার্চের ডিরেক্ট প্ল্যানের হিসেব বলছে, ডাইভারসিফায়েড ইক্যুইটি ফান্ডের ওপর ভিত্তি করে এই তথ্য়)

আরও পড়ুন : ১.২ লাখ টাকা বছরে, না মাসে ১০,০০০ রাখবেন পিপিএফে, ১৫ বছরে কোথায় বেশি রিটার্ন ?