8th Pay Commission News Update : অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ সুখবর। ইতিমধ্যেই শেষ পর্যায়ের আলোচনা চলছে বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে। যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছাড়াও বেতন সংস্কারের বিষয়ে দেওয়া হয়েছে অনেক প্রস্তাব। এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে ন্য়াশনাল কাউন্সিল ফর জয়েন্ট কনসুলেটিভ মেশিনারি (NC-JCM)।

Continues below advertisement

কত টাকা হতে পারে লেভেল ৩ কর্মীর বেতনবর্তমানে অষ্টম বেতন কমিশনের কাছে কিছু পে-লেভেলকে একসঙ্গে করার প্রস্তাব দিয়েছে কর্মী সংগঠনগুলি। প্রতিটি পরিবারের পাঁচ জন সদস্যেকে ধরে ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৮৩৩ করার কথা বলেছে NC-JCM । সেই ক্ষেত্রে বর্তমান ৪ ও ৫ লেভেল জুড়ে দেওয়ার কথা বলেছে কর্মী সংগঠন। মার্জারের পরে পে স্কেল ৩-এর ক্ষেত্রে ন্যূনতম বেতন ১,১২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই প্রস্তাব কেবল কর্মী সংগঠনের তরফে দেওয়া হয়েছে। কমিশন এই প্রস্তাব নাও মানতে পারে। এখানে দেওয়া রইল বেতন বৃদ্ধির পুরো অঙ্ক।

কীসের ভিত্তিতে এই বেতন বৃদ্ধিমনে রাখবেন, সপ্তম বেতন কমিশনে লেবেল ৪ ও ৫-এর বেতন ছিল ২৯২০০ টাকা থেকে ৯২০০০ টাকা। এই দুই লেবেলকে একসঙ্গে জুড়ে দেওয়ার কথা বলেছে কর্মী সংগঠন। যেখানে লেভেল ৩ হবে নতুন বেতনের স্তর। এই লেভেলে ন্যূনতম বেতন ১,১২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৮৩৩ হলে তবেই ২৯২০০ টাকার ন্যূনতম বেতন ১,১২,০০০ টাকা হবে।সূত্র বলছে ২৯২০০ X ৩.৮৩৩ = ১১৯২৩.৬টাকা (রাউন্ড ফিগার ১,১২,০০০ টাকা)  

Continues below advertisement

একই সূত্রে লেভেল ৩-এ সর্বোচ্চ বেতন হতে পারে ৯২০০০ Xম = ৩,৫২,৬৬৩ টাকা

কোন ভাবনা থেকে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরএই ফিটমেন্ট ফ্য়াক্টর গ্রুপ সি-র প্রস্তাবিত ন্যূনতম বেতন ৬৯০০০/১৮,০০০ (সপ্তম বেতন কমিশনের ন্যূনতম বেতন) = ৩.৮৩৩ ধরা হয়েছে।একটা বিষয় মনে রাখতে হবে, আগামী ২০২৭ সালের মে মাসের মধ্যে এই সুপারিশের কাজ সম্পূর্ণ করতে হবে অষ্টম বেতন কমিশনকে। ২০২৫ সালে নভেম্বর মাসে অষ্টম বেতন কমিশনের নোটিফিকেশন প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। তারপর ১৮ মাসের মধ্য়ে এই কাজ করতে হয়। সেই অনুযায়ী এই প্রস্তাবিত তারিখ রাখা হয়েছে। একবার অষ্টম বেতন কমিশন এই বিষয়ে সুপারিশ করলেই সরকারের কাছে চলে যাবে পুরো বিষয়। 

আরও পড়ুন : মধ্যরাতে বিশ্বকাপের ফাইনাল, সোমবার বন্ধ থাকবে স্কুল-কলেজ, এই রাজ্যে বড় ঘোষণা