Salary News : একেবারে বদলে যেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন (Salary) কাঠামা (Central Government Employees)। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) অনুযায়ী কিছু স্তরের কর্মীদের মূল বেতন বা বেসিক পে (Basic Pay) বাড়তে পারে ৪০০ শতাংশেরও বেশি। সম্প্রতি রেলের (Indian Railways) তরফে কমিশনের কাছে পাঠানো হয়েছে নতুন ফর্মুলা। দেখে নিন, এই সূত্র কার্যকর হলে কার কত বেতন বাড়বে। 

Continues below advertisement

কী বড় খবর প্রকাশ্যে এসেছেসম্প্রতি রেলের প্রস্তাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে। এই রিপোর্টে বলা হচ্ছে, অষ্টম বেতন কমিশনে আলোচনা শুরু হতেই একটি বড়সড় দাবি সামনে এনেছে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA)। সাধারণত সব স্তরের কর্মচারীদের জন্য একটি সাধারণ গুণক বা ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হলেও, এবার রেলওয়ে ইউনিয়ন সম্পূর্ণ আলাদা এক ফর্মুলা প্রস্তাব করেছে।

কী বলা হয়েছে রেলের এই প্রস্তাবিত ফর্মুলায়রেল ইউনিয়নের দাবি, কর্মচারীদের পদ ও দায়িত্ব অনুযায়ী ১টির বদলে ৫টি ভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর চালু করা হোক। এই বৈপ্লবিক প্রস্তাবটি যদি কেন্দ্রীয় সরকার মেনে নেয়, তবে কিছু স্তরের কর্মচারীদের মূল বেতন (Basic Pay) ৪০০%-এরও বেশি বৃদ্ধি পেতে পারে।

Continues below advertisement

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?মনে রাখবেন,  ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গাণিতিক গুণক, যা পে কমিশন ব্যবহার করে কর্মচারীদের পুরোনো মূল বেতনকে নতুন বেতন কাঠামোতে পরিবর্তন করার জন্য। বর্তমান সপ্তম পে কমিশনে সবার জন্য অভিন্ন ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে। কিন্তু অষ্টম পে কমিশনের জন্য IRTSA স্তরভিত্তিক আলাদা গুণকের দাবি জানিয়েছে। যা বাস্তবায়িত হলে বিশাল পরিবর্তন হবে কেন্দ্রীয় সককারি কর্মীদের বেতন কাঠামোতে।

প্রস্তাবিত ৫টি ফিটমেন্ট ফ্যাক্টরে কী রয়েছেরেলওয়ে ইউনিয়নের দেওয়া প্রস্তাব অনুযায়ী, নিচের ৫টি ধাপে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করার কথা বলা হয়েছে:

ক্যালকুলেটর: আপনার বেতন কতটা বাড়তে পারে ?এই নতুন ফর্মুলা (বর্তমান মূল বেতন x প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন মূল বেতন) অনুযায়ী বিভিন্ন স্তরের কর্মচারীদের সম্ভাব্য বেতন বৃদ্ধি কেমন হতে পারে, তা দেখে নিন:

লেভেল ১ থেকে ৫-এর কর্মচারী: ধরা যাক, কোনও কর্মচারীর বর্তমান মূল বেতন ২০,০০০ টাকা। ইউনিয়নের প্রস্তাবিত ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী তাঁর নতুন মূল বেতন বেড়ে হবে ৫৮,৪০০ টাকা (২০,০০০ x ২.৯২)।

লেভেল ৬ থেকে ৮-এর কর্মচারী: যদি বর্তমান মূল বেতন ৪৫,০০০ টাকা হয়, তবে ৩.৫০ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন মূল বেতন হবে ১,৫৭,৫০০ টাকা (৪৫,০০০ x ৩.৫০)।লেভেল ১৩ থেকে ১৬-এর কর্মচারী: ১,২০,০০০ টাকা বর্তমান মূল বেতন হলে, ৪.০৯ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন মূল বেতন একলাফে বেড়ে দাঁড়াবে ৪,৯০,৮০০ টাকা (১,২০,০০০ x৪.০৯)।  

লেভেল ১৭ থেকে ১৮-এর শীর্ষ আধিকারিক: বর্তমান মূল বেতন ২,৫০,০০০ টাকা হলে, ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সেটি বেড়ে দাঁড়াতে পারে ১০,৯৫,০০০ টাকা (২,৫০,০০০ x ৪.৩৮)।

পে-ম্যাট্রিক্স লেভেলপ্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর
লেভেল ১ - ৫ (নিম্ন স্তর)২.৯২
লেভেল ৬ - ৮ (মধ্যম স্তর)৩.৫০
লেভেল ৯ - ১২৩.৮০
লেভেল ১৩ - ১৬ (উচ্চ স্তর)৪.০৯
লেভেল ১৭ - ১৮ (শীর্ষ স্তর)৪.৩৮

কেন এই আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি ?রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশনের (IRTSA) মতে, নিম্ন, মধ্যম এবং উচ্চ স্তরের কর্মচারীদের কাজের ঝুঁকি, দায়িত্ব এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে অনেক তফাত থাকে। সবার জন্য একটি সাধারণ গুণক ব্যবহার করলে পরিকাঠামোয় ভারসাম্য নষ্ট হয়। বিশেষ করে রেলের টেকনিক্যাল স্টাফদের অতিরিক্ত কাজের সময় এবং ঝুঁকি বিবেচনা করে উচ্চতর ইন্ডেক্সিং দেওয়া উচিত।

আরও পড়ুন : ৬৯,০০০ থেকে ৭২,০০০ টাকা হবে বেসিক পে ? অষ্টম বেতন কমিশনে কত স্য়ালারি বাড়বে ?