Salary News : এই দাবি মানা হলে বদলে যেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাগ্য। আগামী দিনে ৬৯,০০০ টাকা ন্যূনতম বেতন হতে পারে কর্মচারীদের। শুক্রবারই অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে এই দাবি করেছে রেলের কর্মীরা। সম্প্রতি কমিশনের কাছে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্য়াক্টর করার দাবি করেছে 'ন্যাশনাল ফেডারেশন ফর ইন্ডিয়ান রেলওয়েমেন'।
কী কী দাবি তোলা হয়েছে কমিশনের কাছে ?ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে 'ন্যাশনাল ফেডারেশন ফর ইন্ডিয়ান রেলওয়েমেন'(NFIR)। সংগঠনর সভাপতি গুমান সিং ও সাধারণ সম্পাদক এম.রাঘভাইয়ার এক দল। তারাই অষ্টম বেতন কমিশনের কাছে রেলের কর্মীদের বার্তা পৌঁছে দিয়েছেন।
দ্বিগুণ করতে হবে বার্ষিক বেতন বৃদ্ধির হার, সঙ্গে...তবে কেবল ন্যূনতম বেতন বৃদ্ধির বিষয় তুলে ধরেই থেমে থাকেননি সংগঠনের প্রতিনিধিরা। পাশাপাশি প্রতি বছর বেতন বৃদ্ধির পরিমাণ ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার দাবি তুলেছে NFIR । এখানেই শেষ নয়, ন্যূনতম ১০,০০০ টাকা আর্থিক সুবিধার কথা বলা হয়েছে আবেদনপত্রে। এ ছাড়াও কর্মীর চাকরির মেয়াদকালে ৫টি পদোন্নতির কথা রাখা হয়েছে প্রস্তাবে।
মূল বেতনের সঙ্গে DA জুড়ে দেওয়ার প্রস্তাবরেলের কর্মীদের তরফে আরও বলা হয়েছে, ডিএ ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে বেসিক পে যেন মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। তবে কেবল 'ন্যাশনাল ফেডারেশন ফর ইন্ডিয়ান রেলওয়েমেন' নয়, আরও কিছু কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনও এই দাবি তুলেছে।
আরও কোন সংগঠন কী প্রস্তাব দিয়েছে ?তবে এর আগে মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন কমিশনের কাছে ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। একবার এই প্রস্তাব মেনে ফিটমেন্ট ফ্য়াক্টর বৃদ্ধি পেলে বেসিক পে বেড়ে হতে পারে ৬৪.৯৮০ টাকা হতে পারে। ন্য়াশনাল কাউন্সিল অফ JCM স্টাফ সাইড ও ভারত পেনশনার্স সমাজ ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৮৩ করার প্রস্তাব দিয়েছে ।
কোন সংগঠন কী দাবি রেখেছে ?
এই ক্ষেত্রে ১৮,০০০ টাকা বেসিক পে বেড়ে হতে পারে ৬৯,০০০ টাকা। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৪ করার প্রস্তাব দিয়েছে। সেই ক্ষেত্রে মিনিমাম বেসিক পে ৭২,০০০ টাকা হতে পারে।
আরও পড়ুন : এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?
