Salary News : অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের অপেক্ষায় দিন গুণছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একে একে বিভিন্ন কর্মী সংগঠনের প্রস্তাব জমা পড়ছে কমিশনে। এবার এখানেই উঠল বছরে ৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব। একবার এই প্রস্তাবে সায় পড়লে কত হবে কর্মীদের বেতন ? জেনে নিন, কমিশনের নতুন আপডেট।

Continues below advertisement

কারা তুলেছে এই দাবিসম্প্রতি অষ্টম বেতন কমিশনের কাছে এই দাবি তুলেছে রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন। তাদের বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার কথা বলেছে রেলকর্মীদের এই সংগঠন। 

কত ফিটমেন্ট ফ্য়াক্টরের দাবি তুলেছে সংগঠনযেকোনও কমিশনে বেতন বৃদ্ধির ক্ষেত্রে বড় বিষয় ফিটমেন্ট ফ্যাক্টর। এবারও এই ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে হয়েছে আলোচনা। রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন এই ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২ থেকে পে লেভেল অনুযায়ী ৪.৩৮ করার দাবি তুলেছে। কর্মী সংগঠনের মতে, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সেই ক্ষেত্রে বেতনের হার সঠিকভাবে না বাড়লে আদতে সমস্যার মুখোমুখি হবেন কর্মীরা।

Continues below advertisement

একটা বিষয় মনে রাখতে হবে, এই দাবিগুলি যে অষ্টম বেতন কমিশনের সুপারিশে থাকবেই এমনটা নয়। এগুলি কেবল রেলের কর্মী ইউনিয়নের দাবি।  অষ্টম বেতন কমিশন এখনও এই প্রস্তাবগুলির বিষয়ে কোনও অনুমোদন দেয়নি। কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের কাছে আরও কী প্রস্তাবইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজরস অ্যাসোসিয়েশন (IRTSA) কমিশনের কাছে জানিয়েছে, ১-৩ লেভেলের কর্মীদের ক্ষেত্রে ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা উচিত কমিশনের। পাশাপাশি লেভেল ৪-৮ কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৫০ করার দাবি তুলেছে কর্মীরা। এখানেই শেষ নয়, ৯-১৩ লেভেলের কর্মীদের জন্য ৩.৮০ ফিটমেন্টে ফ্যাক্টর চেয়েছে রেলের সংগঠন। বাকি ১৪-১৬ লেভেলের জন্য ৪.০৯ ফিটমেন্ট ফ্যাক্টর চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। ১৭ থেকে ১৮ নম্বর লেভেলের কর্মীদের জন্য ৪.৩৮-এর ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব রেখেছে IRTSA 

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে। সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে। 

আরও পড়ুন : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?